সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধবা মহিলার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেটিয়াবুরুজে। ঘর থেকে উদ্ধার হল নলিকাটা দেহ। মৃতার নাম ইশরাত জাহান (৩৫)। মঙ্গলবার বিকেল ৪.৫০ মিনিটে ঘটনাটি ঘটেছে মেটিয়াবুরুজের রাজাবাগানের বন্দর এলাকায়। এলাকার এক অটোচালকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ওই মহিলা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে রাজাবাগান থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক অটোচালক।
[নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির জের, অভিযুক্তকে বেধড়ক মার মহিলা মোর্চার]
জানা গিয়েছে, বেশ কয়েক বছর হল ইশরাত জাহানের স্বামী মারা গিয়েছেন। তারপর থেকে এলাকারই এক অটো চালকের সঙ্গে লিভ ইনে ছিলেন ওই মহিলা। সারাদিন অটোচালকের বাড়িতে থাকলেও রাতে বাপেরবাড়ি ফিরতেন। মৃতার একটি ১৩ বছরের ছেলে ও ছ’বছরের মেয়ে রয়েছে।
পুলিশ জানিয়েছে, কোনও ধারাল অস্ত্র দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে গলার নলি আলাদা করা হয়েছে। ডান হাতেও রয়েছে ক্ষত। তবে কি কারণে খুন হয়েছে এখনও স্পষ্ট নয়। মৃতার লিভ ইন সঙ্গি অটোচালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
[পুরসভার পানীয় জলে কিলবিল করছে পোকা! আতঙ্ক ছড়াল সন্তোষপুরে]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন