Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ফের বর্ষবরণের উৎসবে মাতছে কলকাতা

প্রতিবারের মতো এবারও চিনা নববর্ষের উৎসবে গা ভাসিয়েছে শহরের এই অংশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ০৮:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ০৮:৩৮

options
link
ফের বর্ষবরণের উৎসবে মাতছে কলকাতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বর্ষবরণের উৎসবে মাততে চলেছে শহর কলকাতা৷ নতুন বছরকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠেছে তিলোত্তমা৷ ভাবছেন, সেসব পর্ব তো অনেক দিন আগেই চুকে গিয়েছে৷ জানুয়ারি মাসের ২৮ তারিখ হলটা কী? আসলে চিনা ক্যালেন্ডারে শনিবারই নতুন বছরের সূচনা হচ্ছে৷ আর নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত কলকাতার বুকে অবস্থিত এক টুকরো চিন৷ মানে চায়না টাউন৷

6_012817112043

Advertisement

(২০০০ টাকার নোট ফটোকপি করে পুলিশে জালে দুই ব্যক্তি)

চিনে আজ ধুমধাম করে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে৷ ১০৮ বার বেজেছে বেজিংয়ের সেন্ট্রাল টাওয়ারের বেল৷ আতসবাজিতে রঙিন হয়ে উঠছে দেশের আকাশ৷ তবে পিছিয়ে নেই কলকাতার চায়না টাউন এলাকাও৷ বড়দিন হোক বা ইদ, দুর্গা পুজো হোক বা গুরুনানক জয়ন্তী, জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিটি উৎসবে মেতে ওঠে এই শহর৷ আর এখানেই কলকাতার কসমোপলিটন কালচারের স্বার্থকতা৷ নিজেদের মতো করে তাই চিনা নববর্ষকেও স্বাগত জানাচ্ছে শহরবাসী৷ রংবেরঙের ড্রাগনে সাজানো হয়েছে ট্যাংরার চিনে পাড়াকে৷ নানা ডিজাইনের রঙিন আলোয় আলোকিত হয়েছে গোটা এলাকা৷ চায়না টাউনের রেস্তরাঁগুলিকেও সুন্দরভাবে সাজানো হয়েছে৷ খাবারের মেনুতে থাকছে নিউ ইয়ার স্পেশাল আইটেম৷ সব মিলিয়ে প্রতিবারের মতো এবারও চিনা নববর্ষের উৎসবে গা ভাসিয়েছে শহরের এই অংশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

5_012817112043

(তুষারধস থেকে দুই অন্তঃসত্বাকে রক্ষা করল কাশ্মীর পুলিশ)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.