Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Lawyer withdraws case on Kaliachak murder case from Calcutta HC

কালিয়াচক কাণ্ডে হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা প্রত্যাহার আইনজীবীর

এদিকে, কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর মামলা গ্রহণই করল না হাই কোর্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৩, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৩, ১৪:২৪

options
link
কালিয়াচক কাণ্ডে হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা প্রত্যাহার আইনজীবীর zoom

গোবিন্দ রায়: মালদহের কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় কলকাতা হাই কোর্টে মামলা প্রত্যাহার করলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। প্রয়োজন পরিবারকে সাহায্য করতে পারেন আইনজীবী, নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিকে, কালিয়াগঞ্জ ছাত্রীমৃত্যু কাণ্ডে জনস্বার্থ মামলা গ্রহণই করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

গত মঙ্গলবার কালিয়াচকের উজিরপুরে চাষের জমিতে নাবালিকার দেহ উদ্ধার হয়। পরদিন কলকাতা হাই কোর্টে কালিয়াচক কাণ্ড নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী। হাই কোর্টের নির্দেশে জনস্বার্থ মামলা দায়ের হয়। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানির জন্য ওঠে। বিচারপতি প্রশ্ন করেন, “আপনি কীসের ভিত্তিতে মামলা করলেন?” আইনজীবী জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত তথ্যের ভিত্তিতে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ৬ মাস অপেক্ষা না করেই হতে পারে ডিভোর্স! ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]

বিচারপতি প্রশ্ন করেন, “পরিবারের কারও সঙ্গে কথা বলেছেন? ঘটনাস্থলে গিয়েছিলেন?” উত্তরে আইনজীবী বলেন, “না।” এই কথোপকথন বিরক্তই হন বিচারপতি। এরপর মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মামলাকারী আইনজীবী। পরিবারের সম্মতি থাকলে তাঁদের সাহায্য করতে পারেন আইনজীবী, এমনই নির্দেশ হাই কোর্টের।

এদিকে, কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যেই নাবালিকার পরিবার সিবিআই তদন্ত চেয়ে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। তাই জনস্বার্থ মামলা গ্রহণ করল না ডিভিশন বেঞ্চ। জনস্বার্থ মামলাকারীর কোনও অভিযোগ থাকলে তিনি সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে জানাতে পারেন।

[আরও পড়ুন: ‘এটা কোনও বাহাদুরির কাজ নয়’, মেয়ের গ্রেপ্তারিতে ইডিকে তুলোধনা অনুব্রতর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.