Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Madan Mitra

Madan Mitra: ‘পাঠান আভি জিন্দা হ্যায়…’, CBI তল্লাশির পর ফিল্মি কায়দায় হুঙ্কার মদনের

সিবিআই সামলে সটান অভিষেকের ধরনা মঞ্চে মদন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০২৩, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০২৩, ১৮:০৮

options
link
Madan Mitra: ‘পাঠান আভি জিন্দা হ্যায়…’, CBI তল্লাশির পর ফিল্মি কায়দায় হুঙ্কার মদনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ছঘণ্টা তল্লাশির পর কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি এবং অফিস থেকে কার্যত শূন্য হাতেই ফিরল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কিছুই বাজেয়াপ্ত করেনি বলেই দাবি বিধায়কের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুঙ্কার মদন মিত্রের। ফিল্মি কায়দায় কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “পাঠান আভি জিন্দা হ্যায়।” সিবিআই সামলে সটান অভিষেকের ধরনা মঞ্চে যোগ দেন মদন মিত্র।

Madan Mitra
অভিষেকের ধরনা মঞ্চে মদন মিত্র।

মদন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনে আমার বাড়ি। আর সামনে মণ্ডপ। মা দুর্গা আসা সিবিআই-ইডি ঠেকাতে পারবে না। যা যা জানতে চেয়েছে বলেছি। শুনেছি ওরা দক্ষিণেশ্বরের বাড়িতেও গিয়েছে। প্রথমত বলে রাখি যখন চাকরিগুলো হয়েছে তখন বিধায়ক ছিলাম না। জেল হেফাজতে ছিলাম। জেল হেফাজতে থাকাকালীন কী করে নিয়োগ পদ্ধতি নিয়ন্ত্রণ করব?
দক্ষিণেশ্বরে আমার অফিস। সেখানে বিধায়ক না থাকলেও, একজন পিওন বসে থাকেন। কেউ কেউ এসে চাকরির কথাও বলেন। আমাকে কাগজ দিতে বলেন। কাগজ দিয়ে যায়। যেমন কোনও বাচ্চা দেখা করতে এলে আমরা চকোলেট দিই। তেমনই কেউ চাকরির আবেদন নিয়ে এলে ডান্ডা মেরে তাড়া করতে পারি না। নথি থাকলেও চাকরি হয়েছে কিনা, আমার হাত ছিল কিনা, তার প্রমাণ আছে? ধরে নিচ্ছি আমার অফিসে ১ হাজার কাগজ আছে, ১ জন চাকরি পেয়েছেন, তাহলে তাঁকে জেরা করা হোক টাকা দিয়ে চাকরি পেয়েছে কিনা।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আচার্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা, হুঁশিয়ারি প্রাক্তন উপাচার্যদের]

সিবিআইকে তদন্তে সহযোগিতা করেছেন বলেই দাবি মদন মিত্রের। তিনি বলেন, “সিবিআই, ইডি যতবার ডাকবে, উত্তর দেব। কিন্তু একসময় প্রশ্ন করব। বলব বাইরে গিয়ে বিবৃতি দিন, মদন মিত্রের মতো সাচ্চা নেতা নেই।” রীতিমতো রসিকতার সুরে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “সিবিআই হল স্ট্যাটাস সিম্বল। সিবিআই আমাকে ভালোবাসে। ওরা জানে এখানে আসলে এতগুলো ক্যামেরা আসবে। আমি হাঁটলেই ৫০টা গোপিনী হাঁটবে। ‘ও লাভলি’ ছবিটা দেখেছে কিনা জিজ্ঞেস করলাম। আফশোস হচ্ছে ভাল করে খাওয়াতে পারলাম না। পাঠান আভি জিন্দা হ্যায়। টাইগার আভি মরা নেহি।” সব শেষে ‘ইন্ডিয়া’ জোটের কথা উল্লেখ করে মদন বলেন, “মোদি যা রাহা হ্যায়, ইন্ডিয়া আ রাহা হ্যায়।”
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ১৪৪ ধারা উপেক্ষা করে কীভাবে অভিষেকের ধরনা? মুখ্যসচিবকে কড়া চিঠি দিচ্ছে রাজভবন]

সাড়ে ৫ ঘণ্টা সিবিআই তল্লাশির ধাক্কা সামলে অবশ্য এদিনই বাড়ি থেকে তিনি সোজা চলে যান রাজভবনের সামনে, যেখানে ১০০ দিনের কাজের বঞ্চিতদের নিয়ে ধরনায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলে তাঁকে স্বাগত জানান। অভিষেকের সঙ্গে হাসিমুখে একান্ত আলাপচারিতায় দেখা গেল কামারহাটির জনপ্রিয় বিধায়ককে।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.