সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ পিসি সরকার জুনিয়র৷ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি৷ জানা গিয়েছে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন জাদুসম্রাট৷ আইসিইউ-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে৷
[সহকর্মীর সঙ্গে সহবাস করে ব্ল্যাকমেল, রাজারহাটে ধৃত আইটি কর্তা]
জানা গিয়েছে, বৃহ্স্পতিবার রাতে এই ঘটনা ঘটে৷ আচমকা অসুস্থ বোধ করেন ৭০ বছরের বিশ্বখ্যাত জাদুকর৷ সঙ্গে সঙ্গে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ চিকিৎসকরা তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করেন৷ কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে জাদুসম্রাটকে৷ ড. শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন তাঁকে বলে জানা যাচ্ছে৷ হাসপাতাল চত্বরে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন তাঁর অনুগামীরা৷
[তৃণমূল সাংসদ দোলা সেনের বিরুদ্ধে বিমানে অভব্য আচরণের অভিযোগ]
জাদুসম্রাট পিসি সরকার সিনিয়ারের যোগ্য উত্তরসূরি তিনি৷ বাবার ঐতিহ্যবাহী জাদুবিদ্যাকে যেমন এগিয়ে নিয়ে গিয়েছেন সময়ের সঙ্গে৷ তেমনই আধুনিক দর্শকদের জন্য বিস্তার করেছেন ‘ইন্দ্রজাল’৷ জাদুসম্রাটের দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করছেন অনুরাগীরা৷
[সেলফির নেশা, ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ সেতু থেকে পড়ে গেলেন মহিলা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন