Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Puja

পুজোর আগেই বিডিও স্তরে বড়সড় রদবদল, প্রকাশিত ৩৬৯ জনের তালিকা

পুজোর মুখে কেন এই রদবদল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২৩, ১৬:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২৩, ১৬:১৫

options
link
পুজোর আগেই বিডিও স্তরে বড়সড় রদবদল, প্রকাশিত ৩৬৯ জনের তালিকা zoom
ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার: পুজোর আগেই বিডিও স্তরে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বিডিও এবং ডিএমডিসি-দের নিয়ে ৩৬৯ জন ডব্লিউবিসিএস রদবদলের তালিকা প্রকাশ করা হল।

প্রসঙ্গত, সোমবারই অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসক পদেও ব‌্যাপক রদবদল করা হয়। ১২১ জন ডাব্লুবিসিএস এবং ৩৭ জন আইএএস বদলি হয়েছেন ওইদিন। বিভিন্ন দপ্তরের ওএসডি পদে থাকা ১০জন আইএএস–কে বিভিন্ন জেলায় মহকুমা শাসক পদের দায়িত্ব দেওয়া হয়েছে। ফের এদিন বদল। আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে নভেম্বর মাসে। এই কাজ মূলত জেলাশাসক ও বিডিও–রাই করে থাকেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আমি ধর্মের রাজনীতি করি না’, ডায়মন্ড হারবার থেকে বিজেপিকে তোপ অভিষেকের]

যেহেতু নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকরা একই পদে টানা তিন বছর বা তার বেশি থাকলে তাঁদের অন্য দায়িত্ব দেওয়াই নিয়ম, তাই এই প্রশাসনিক রদবদল বলে প্রশাসনিক সূত্রে খবর।

[আরও পড়ুন: ২০ বছর ধরে বোনের চাকরি করছেন দিদি! বাম আমলের ‘দুর্নীতি’ নিয়ে শোরগোল ভাতারে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.