Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mamata Banerjee

আচমকা নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, কথা বললেন কর্মীদের সঙ্গে

অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীরা কোথায় জানতে চাইলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৩, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৩, ১৩:৪২

options
link
আচমকা নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, কথা বললেন কর্মীদের সঙ্গে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা নবান্নের পাঁচতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘুরে দেখলেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। কথা বললেন কর্মীদের সঙ্গে। তবে অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

বুধবার দুপুরে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন নিজের ঘরে না গিয়ে তিনি ঢুকে পড়েন পাঁচতলায়, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে পড়েন কর্মীরা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান সকলে। ঢুকেই মুখ্যমন্ত্রী দেখেন অধিকাংশ চেয়ারই ফাঁকা। দেখা নেই কর্মীদের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দপ্তরে হাজিরা ‘কালীঘাটের কাকু’র, সঙ্গে দুই আইনজীবী]

এরপরই উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সম্ভবত তিনি জানতে চান, ধর্মঘটের দিন কর্মীরা এসেছিলেন কি না। পাশাপাশি এদিন এত কর্মী আসেননি কেন, তাও জিজ্ঞেস করেন। বেশ কিছুক্ষণ উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর চলে যান নিজের ঘরে।

তবে এই ঘটনায় প্রশ্ন, হঠাৎ কেন এই পরিদর্শন? তবে কি স্বরাষ্ট্র ও পার্বত্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? তা অজানা। তবে সূত্রে খবর, ১০ মার্চ অর্থাৎ ডিএ-এর দাবিতে ধর্মঘটের দিন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে কর্মীদের উপস্থিতির হার ছিল সব থেকে কম।

[আরও পড়ুন: আদালত অবমাননার অভিযোগ, এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ বিকাশরঞ্জন ভট্টাচার্য]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.