Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
TMC

Mamata Banerjee: ‘মেয়েরাই বিধানসভা ও গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে’, তৃণমূলের মহিলা ব্রিগেডের প্রশংসায় মমতা

বিধানসভা অধিবেশনে বিশৃঙ্খলার জন্য ফের বিজেপিকে তোপ মমতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২২, ১৪:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২২, ১৪:৩৭

options
link
Mamata Banerjee: ‘মেয়েরাই বিধানসভা ও গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে’, তৃণমূলের মহিলা ব্রিগেডের প্রশংসায় মমতা zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সোমবার বাজেট অধিবেশন শুরু আগে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিজেপির লাগাতার বিক্ষোভের মাঝেও মাথা নত করেননি তৃণমূল বিধায়করা। তাঁদের প্রয়াসেই শেষমেশ রাজ্যপাল ভাষণ দিতে পারেন। তাঁদের হাত ধরেই গণতন্ত্র রক্ষা পেয়েছে। মঙ্গলবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে রাজ্য কমিটির বৈঠকে দাঁড়িয়ে নিজের মহিলা ব্রিগেডের এভাবেই প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

গতকাল বিজেপির বিক্ষোভের মাঝে ভাষণ দিতে না পেরে স্পিকারের আসনে বেশ খানিকক্ষণ বসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপর তিনি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে তৃণমূলের মহিলা বিধায়করা রুখে দেন। বিরোধী দলের বিক্ষোভের মধ্যেও রাজ্যপালকে ভাষণের জন্য রাজি করানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অনুরোধ জানান ধনকড়কে। শেষমেশ ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েন তিনি। নিয়ম অনুযায়ী, রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হয়। তাই মমতা বলছেন, মহিলা বিধায়কদের প্রয়াসেই গণতন্ত্র রক্ষিত হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েই দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার]

তৃণমূল সুপ্রিমো তাঁর দলের মহিলাদের প্রশংসা করে বলেন, “বিধানসভায় বিজেপি চূড়ান্ত অসভ্যতা করেছে। সেখানে আমাদের মেয়েরা রুখে দাঁড়িয়েছে। মহিলাদের অনেক অসম্মান, অপমান করেছে ওরা (বিজেপি)। মহিলাদের অনেক কুকথাও বলা হয়েছে। তা সত্ত্বেও আমাদের মেয়েরা খুব শৃঙ্খলাপূর্ণ ভাবে ভূমিকা পালন করেছে এবং গণতন্ত্রকে বাঁচিয়েছে। আমার মহিলা ব্রিগেডকে ধন্যবাদ। বিধানসভা ও গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে ওরা। এটা থেকেই আগামিদিনে অন্যরা শিক্ষা নেবে।”

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে সোমবার বিধানসভায় বিক্ষোভে শামিল হয় বিজেপি। যার জেরে সময়মতো ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল (Jagdeep Dhankhar)। একে গেরুয়া শিবিরের চক্রান্ত বলেই অভিযোগ করেন মমতা। বলে দেন, “আমাদের অধিবেশন শুরু হয়েছে গতকাল। যেখানে নির্লজ্জ ভূমিকায় দেখা গিয়েছে বিজেপিকে। রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট সেশন শুরু হয়। এটাই নিয়ম। আর সেখানে বিজেপির পরিকল্পনা ছিল অতি কলঙ্কিত। তারা চেয়েছিল গণতন্ত্রের হত্যা হোক। একটা নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চক্রান্ত। হেরে গিয়েও কোনও লজ্জা নেই। নিজেদের ওয়ার্ডেও হারে। হেরে গেলেই ঝামেলা হয়েছে বলে চিৎকার করে। আমি কোনও ঝামেলার পক্ষে নই।” তাই বিজেপির ঝামেলা উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করেছেন তৃণমূলের চেয়ারপার্সন। 

[আরও পড়ুন: এবার হলিউড ছবিতে আলিয়া ভাট, কোন তারকার সঙ্গে জুটি বাঁধছেন রণবীরের প্রেমিকা?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.