Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

খেলা হবে দিবসে টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, দিনভর একাধিক কর্মসূচি তৃণমূলের

টুইটে কী লিখেছেন মমতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২২, ১১:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২২, ১১:৫৬

options
link
খেলা হবে দিবসে টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, দিনভর একাধিক কর্মসূচি তৃণমূলের zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ ‘খেলা হবে দিবস’। টুইটে যুব সমাজকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দিনভর রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের।

গতবছর বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’ স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল। সেই স্লোগানকে সামনে রেখে ১৬ আগস্ট খেলা হবে দিবস পালিত হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। গতবছর দিনটি উদযাপিত হয়েছে। এবছরও তার অন্যথা হবে না। মঙ্গলবার সকালেই টুইটে রাজ্যবাসীকে মূলত যুব সমাজকে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, “সবাইকে খেলা হবে দিবসের শুভেচ্ছা। গতবার এই দিনটি সাফল্যের সঙ্গে উদযাপিত হয়েছে। এবছর আরও বেশি যুবক-যুবতী এতে অংশ গ্রহণ করুক।” দিন কয়েক আগেই বেহালা থেকে খেলা হবে দিবসে পথে নামার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন। খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না ভাল লাগবে।” আহ্বানে সাড়া দিয়ে আজ পথে নামবে যুব সমাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ]

 

এদিকে এদিন সরকারের তরফেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলি ও স্কোয়াশে ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালকে আজই সম্মানিত করবে রাজ্য সরকার। অচিন্ত্যকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। সৌরভ ঘোষালকে দেওয়া হবে দু’লক্ষ টাকা। সেই সঙ্গে এই দু’জন অ্যাথলিটকেই দেওয়া হবে সরকারি চাকরি।

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ‘উধাও’ রাজনীতির রং, সিপিএমের কার্যালয়ে তেরঙ্গা উত্তোলন TMC বিধায়কের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.