Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর

নবান্ন যাওয়ার পথে গাড়ি থেকে নেমে পড়েন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৮, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৮, ১৬:১৩

options
link
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রবেশিকার বিতর্কে যখন উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে নবান্ন যাওয়ার পথে আলিপুর ক্যাম্পাসে ঢুকে পড়েন তিনি। কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। ভরতিতে কোনও সমস্যা হলে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

[আমরণ অনশনের হুমকি যাদবপুরের পড়ুয়াদের, শিক্ষামন্ত্রীর দ্বারস্থ সুরঞ্জন]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যজুড়ে কলেজে ভরতির নামে তোলাবাজির ও দুর্নীতির অভিযোগ। বেশিরভাগই ক্ষেত্রে অভিযুক্ত টিএমসিপির নেতা-কর্মীরাই। বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস। খোদ তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর কড়া বার্তাতেও কলেজে কলেজে তোলাবাজিতে রাশ টানা যায়নি। পরিস্থিতি চাপে টিএমসিপি-র রাজ্য সভানেত্রী জয়া দত্তকে সরিয়ে দিয়েছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব। চলছে পুলিশি ধরপাকড়। তৃণমূলের অন্দরে খবর, ভরতির নামে তোলাবাজি ছাত্রনেতাদের নাম জড়ানোয় দলের ভাবমূর্তিতে আঘাত লেগেছে। অত্যন্ত ক্ষুদ্ধ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগে ভরতি প্রক্রিয়া খতিয়ে দেখতে আচমকাই হাজরার আশুতোষ কলেজে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে আবার প্রবেশিকা বাতিলের সিদ্ধান্তে আন্দোলনে নেমেছেন পড়ুয়া ও অধ্যাপকদের একাংশ। ৩১ ঘণ্টা ঘেরাও করে রাখা হয়েছিল উপাচার্য সুরঞ্জন দাসকে। অবস্থান বিক্ষোভ তো চলছেই, দাবি মানা না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। ঘটনাচক্রে যাদবপুর কাণ্ডেও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের চাপেই কলাবিভাগের প্রবেশিকা পরীক্ষা বাতিল করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে কাউন্সেলিং চলছিল। গেটে বাইরে ভিড় করেছিলেন পড়ুয়ারা। শুক্রবার দুপুরে আলিপুর ক্যাম্পাসের সামনে দিয়ে নবান্নে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড় দেখে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। সটান ঢুকে পড়েন ক্যাম্পাসে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের কাছে জানতে চান, ‘এত ভিড় কিসের?’ আধিকারিকরা জানান, কাউন্সেলিং চলছে। কোনও সমস্যা হলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন মখ্যমন্ত্রী। বেরনোর সময়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি।

[ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.