Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mamata Banerjee

ফের সেরার শিরোপা, বাংলার ‘যাত্রী সাথী’কে শ্রেষ্ঠত্বের পুরস্কার দিল কেন্দ্র, উচ্ছ্বসিত মমতা

কাজের সঙ্গে যুক্ত সকলকে মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ২০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ২০:৩৯

options
link
ফের সেরার শিরোপা, বাংলার ‘যাত্রী সাথী’কে শ্রেষ্ঠত্বের পুরস্কার দিল কেন্দ্র, উচ্ছ্বসিত মমতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি নতুন পালক। বাংলার ‘যাত্রী সাথী’ কর্মকাণ্ড ভারত সরকারের এমওএইচইউএ কর্তৃক শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেল। একটি ট্রফিও দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন। এই কাজের সঙ্গে যুক্ত সকলকে মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন।

বেশ অনেক বছর ধরেই বাস, ট্যাক্সির পাশাপাশি দেশের বিভিন্ন শহরে পরিবহণ মাধ্যম হিসেবে ‘অ্যাপ ক্যাব’ পরিষেবা উঠে এসেছে। অন্যান্য রাজ্যের শহরগুলিতে বিভিন্ন বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা গাড়ি চালায়। বাংলার কলকাতা-সহ শহরতলিতেও একইভাবে বেসরকারি ক্যাব চলাচল করে। বিভিন্ন সময় অ্যাপ ক্যাবের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় বলে অভিযোগ। বিভিন্ন সময় লাগামছাড়া ভাড়া নেওয়ার অভিযোগও ওঠে। অনেক চালকদের থেকে দুর্ব্যবহারের অভিযোগ সামনে আসতে থাকে। দিনের পর দিন ওইসব অভিযোগের পাহাড় জমছিল বলে মত ওয়াকিবহাল মহলের। যাত্রী, সাধারণ মানুষদের ওইসব অ্যাপ ক্যাব সংস্থাগুলির উপর ক্ষোভও বাড়ছিল দিন দিন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই আবহে রাজ্য সরকার যাত্রীদের সুবিধার জন্য ‘যাত্রী সাথী’ অ্যাপ চালু করে। এই অ্যাপের মাধ্যমে সহজেই গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি বুক করতে পারা যায় বলে খবর। ভাড়াও অনেকটাই সাধারণের নাগালের মধ্যে। যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে উপকৃত হয়েছেন বিভিন্ন সময়। পশ্চিমবঙ্গ সরকারের আইটি অ্যান্ড ই বিভাগের মাধ্যমে এই পরিষেবা সাধারণ মানুষরা এই পরিষেবা পান। এবার কেন্দ্রীয় সরকারের এমওএইচইউএ বাংলার এই ‘যাত্রী সাথী’কেই শ্রেষ্ঠ হিসেবে বেছে নিল।

এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এই অসাধারণ কাজের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আবারও, বাংলা আজ যা ভাবে, ভারত আগামী কাল তা ভাবে।” সেরা নগর পরিবহন প্রকল্পের জন্য ট্রফিও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এখনও অবধি ১.৪২ কোটিরও বেশি যাত্রা হয়েছে সম্পন্ন হয়েছে এই পরিষেবায়। ১,৩ লক্ষেরও বেশি চালক এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। কলকাতা ও শহরতলির ৪৫ লক্ষের বেশি যাত্রী উপকৃত হয়েছেন এই যাত্রী সাথীর মাধ্যমে। বাংলার এই পরিষেবা দেশের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যও অনুকরণ করেছে বলে খবর। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.