স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বৃহস্পতিবার নবান্নে বৈঠক করবেন মার্কিন প্রশাসনের বিশেষ দূত থমাস এ স্যানন৷ তিনি মার্কিন সরকারের রাজনৈতিক দফতরের আন্ডার সেক্রেটারি৷ দু’দিনের কলকাতা সফরে আজ আসছেন স্যানন৷ দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্কের ভিত আরও মজবুত করতে চায় মার্কিন সরকার৷
নবান্ন সূত্রে খবর, আজকের বৈঠকে বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে৷ ফলে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বৈঠক৷ দু’বছর আগে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন৷ এ ছাড়াও ভারতে নিযুক্ত মার্কিন বিদেশসচিব ন্যান্সি পাওয়েলও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন৷ বস্তুত, মার্কিন প্রশাসনের কোনও বড় মাপের কূটনীতিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য প্রশাসন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন