Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Kolkata Metro

ফের মেট্রোয় আত্মহত্যা, অফিস টাইমে বিঘ্নিত যাত্রী পরিষেবা

১১টা ৪০ নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে আত্মহত্যার করেন এক ব্যক্তি। কবি সুভাষ থেকে দমদমগামী আপ লাইনে ঘটে এই দুর্ঘটনা। যার জেরে আপ লাইনে বন্ধ হয়ে যায় যান চলাচল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৪, ১৩:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৪, ১৩:২৬

options
link
ফের মেট্রোয় আত্মহত্যা, অফিস টাইমে বিঘ্নিত যাত্রী পরিষেবা zoom
ফাইল চিত্র

নব্যেন্দু হাজরা: ফের মেট্রোয় মরণ ঝাঁপ। যার জেরে অফিস টাইমে বিঘ্নিত হল যাত্রী পরিষেবা। বুধবার দুপুরে এই আত্মহত্যার ঘটনা ঘটে নেতাজি ভবন মেট্রো স্টেশনে। যার জেরে বন্ধ হয়ে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় পরিষেবা। স্বাভাবিকভাবেই অফিস টাইমে এই ঘটনায় রীতিমতো বিপাকে পড়েন যাত্রীরা।

জানা যাচ্ছে, ১১টা ৪০ নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। কবি সুভাষ থেকে দমদমগামী আপ লাইনে ঘটে এই দুর্ঘটনা। যার জেরে আপ লাইনে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর পর আপ লাইনে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার এবং ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বিচ্ছিন্ন ভাবে জারি রাখা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভোটের মুখে বাড়ল পাইকারি মূল্যবৃদ্ধি, ১৩ মাসে সর্বোচ্চ! পূর্বাভাস জিডিপি নিয়েও]

এই দুর্ঘটনার জেরে নির্দিষ্ট লাইনে পাওয়ার ব্লক নিষ্ক্রিয় করে ওই ব্যক্তির দেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। যে ব্যক্তি ঝাঁপ দিয়েছেন তাঁর পরিচয় এখনও জানা যায়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে উদ্ধারের কাজ শেষ হলেই স্বাভাবিক হবে মেট্রো চলাচল।

[আরও পড়ুন: ইতিহাসে প্রথম! আবগারি দুর্নীতিতে অভিযুক্ত গোটা AAP, আদালতে বলল ইডি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.