Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দমদম বিমানবন্দরের ভিতরে ভয়াবহ আগুন, আতঙ্কিত যাত্রীরা

সম্পূর্ণরূপে বন্ধ বিমান ওঠানামা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৩, ২১:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৩, ২১:৫৩

options
link
দমদম বিমানবন্দরের ভিতরে ভয়াবহ আগুন, আতঙ্কিত যাত্রীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দমদম বিমানবন্দরের (Dumdum Airport) ভিতরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিমানবন্দরের ডিপার্চার টিকিট কাউন্টার সংলগ্ন ডি পোর্টালের কাছে বিধ্বংসী আগুন লেগেছে বলে খবর। ধোঁয়ায় ছেয়ে গিয়েছে বিমানবন্দরের ভিতরের বিস্তীর্ণ জায়গা।

বুধবার রাত ন’টা নাগাদ দমদম বিমানবন্দরের ডি পোর্টালের কাছে প্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে গোটা বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বিমানবন্দর চত্বর পুরোপুরি বদ্ধ জায়গা হওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে, সেটা দিয়েই আগুন নেভানোর কাজ শুরু করে দেন বিমানবন্দরের কর্মীরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মনোনয়ন ঘিরে টানা অশান্তি, নবান্নে এসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হল না নওশাদের]

আতঙ্ক বাড়তে থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ (CISF) জওয়ানরাও আগুন নেভানোর এবং ভিড় নিয়ন্ত্রণের কাজে হাত লাগান। যাত্রীদের ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। কিছুক্ষণের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা।

[আরও পড়ুন: ISF-এর ৩ প্রার্থীকে ভাঙড়ে মনোনয়নে বাধা! পুলিশকে বিশেষ নির্দেশ হাই কোর্টের]

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে এখনও আগুন লাগার সঠিক কারণ দমকলের তরফে জানানো হয়নি। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের সবরকম ব্যবস্থা রাজ্য সরকার করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.