স্টাফ রিপোর্টার: মেট্রো স্টেশনে শোভা পাবে এবার দুর্গা৷ সারা বছর ধরে তা দেখবেন নিত্যযাত্রীরা৷ সাধারণ মানুষের জন্য মেট্রো কর্তৃপক্ষ এসপ্ল্যানেড স্টেশনে রাখছে মা দুর্গার মূর্তি৷
শুক্রবার শোভাযাত্রা শেষে আহিরীটোলার ঠাকুর নিয়ে আসা হল এসপ্ল্যানেড স্টেশনে৷ এই মূর্তিটাই রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে৷ পরে একটি পুজো কমিটির প্রতিমা এবং একটি মণ্ডপের একাংশও কেনা হতে পারে৷

অতীতে মেট্রোর তরফে এভাবে কখনও প্রতিমা কেনা হয়নি৷ মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম একটি উদ্যোগ নেওয়া শুরু হয়েছে৷
Advertisement
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন