সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মহানগরে লালসার শিকার একরত্তি। আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল নারকেলডাঙায়। অভিযুক্ত প্রতিবেশী দুই যুবকের খোঁজ পায়নি পুলিশ।
[পর্যটন সংস্থার প্রতারণা, ডুয়ার্স গিয়ে বিপাকে চারুচন্দ্রের পড়ুয়ারা]
আর পাঁচটা দিনের মতো শুক্রবার বিকেলে বাড়ির সামনে খেলছিল আড়াই বছরের শিশুকন্যাটি। স্থানীয় সূত্রে খবর, এই সময় রাজু রায় নামে এক যুবক বাচ্চাটি কোলে করে নিয়ে যায়। খেলাচ্ছলে শিশুটি কিছু বুঝতে পারেনি। রাজু প্রতিবেশী হওয়ায় এলাকার বাসিন্দাদের তেমন সন্দেহ হয়নি। জানা যায় রাজু বাচ্চাটিকে নিয়ে যায় মুন্না রায় নামে এক যুবকের বাড়িতে। সেখানেই পাশবিক অত্যাচার চলে বলে অভিযোগ। একরত্তি শিশুটির কান্নার আওয়াজ শুনের বাড়িতে পৌঁছে যায় তার মা। সেখানে গিয়ে ওই বধূ দেখাতে পান বাচ্চাটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে। মহিলার চেঁচামেচিতে এলাকার বাসিন্দারা জড়ো হয়ে যান। শুরু হয় গণপিটুনি। রাজুকে বেধড়ক মারলেও মুন্না পালিয়ে যায়। পরে কোনওভাবে রাজুও উধাও হয়ে যায়। শুক্রবার রাতে স্থানীয় নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। কিন্তু ঘটনার পর কয়েক ঘণ্টা কেটে গেলেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। আক্রান্ত শিশুটিকে ভরতি করা হয় এনআরএস হাসপাতালে। তার অবস্থা গুরুতর। গোটা ঘটনায় তার মধ্যে আতঙ্ক চেপে বসেছে।
[মৃতদেহ নিখোঁজ, মিসিং ডায়েরি করল ন্যাশনাল মেডিক্যাল!]
দুই অভিযুক্ত ধরা না পড়ায় এলাকার বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। জিজ্ঞাসাবাদের জন্য রাজুর ২ আত্মীয়কে আটক করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন মুন্না কোলে মার্কেটে খালাসির কাজ করে। মুন্না যেখানে কাজ করত সেখানে পুলিশ গেলেও তার নাগাল পায়নি। অভিযুক্তর পরিচিতদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পাশাপাশি দুজনের ফোন লোকেশন মারফত তার গতিবিধি বোঝার চেষ্টা চলছে। তবে এলাকার কেউ কেউ বলছেন রাজুই কুকর্ম করে। তার সঙ্গে মুন্না ছিল কি না এমন প্রশ্নের উত্তর মেলেনি।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন