Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
ফোর্ট উইলিয়াম

ফোর্ট উইলিয়ামের অন্দরেই ধর্ষণের শিকার নাবালিকা, গ্রেপ্তার অভিযুক্ত

পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ফোর্ট উইলিয়ামের মিলিটারি পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১২:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১২:০৭

options
link
ফোর্ট উইলিয়ামের অন্দরেই ধর্ষণের শিকার নাবালিকা, গ্রেপ্তার অভিযুক্ত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ ফোর্ট উইলিয়ামের ভিতরেই নাবালিকাকে ধর্ষণ৷ অভিযোগ উঠল সাগর মল্লিক নামের এক যুবকের বিরুদ্ধে৷ অভিযুক্ত ওই নাবালিকার প্রতিবেশীর আত্মীয় বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ৷

[ আরও পড়ুন: ম্যানড্রেকের সংস্থার বিরুদ্ধে মামলা পুলিশের, জেরার মুখে জাদু সঙ্গীরা ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ওই নাবালিকা ফোর্ট উইলিয়ামের এক নির্মাণ কর্মীর মেয়ে৷ তাঁরা ফোর্ট উইলিয়ামের ভিতর এক কামরার একটি ঘরে থাকে৷ এবং অভিযুক্ত যুবক মাঝে মধ্যেই প্রতিবেশীর বাড়িতে আসত৷ পুলিশ সূত্রে খবর, গত ১৫ জুন সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে ওই নাবালিকার বাড়িতে কেউ ছিল না৷ তার বাবা-মা বাজারে গিয়েছিলেন৷ সেই সুযোগ নিয়েই ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত সাগর মল্লিক৷ এরপর পালিয়ে যায় সে৷ রাতে বাবা-মা বাড়ি ফিরলে, তাঁদের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন ওই নাবালিকা৷ এরপর ওইদিন রাতেই ময়দান থানায় যান নাবালিকার বাবা৷ অভিযোগ দায়ের করেন তিনি৷

[ আরও পড়ুন: সার্ভিস রিভলভার থেকে গুলি, সহকর্মীদের সামনেই আত্মঘাতী কনস্টেবল ]

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হন তাঁরা৷ নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়৷ নেওয়া হয় গোপন জবানবন্দি৷ এরপরই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ৷ মঙ্গলবার তার খোঁজ পান তদন্তকারীরা৷ জানতে পারেন ময়দান এলাকাতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সাগর মল্লিক৷ এরপর মঙ্গলবারই অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬/২/এফ ধারা এবং পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। ওইদিনই  তাকে পেশ করা হয় আদালতে৷ অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত৷ জানা গিয়েছে, পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ফোর্ট উইলিয়ামের মিলিটারি পুলিশও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.