Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

যাদবপুর কাণ্ডের জের, মেডিক্যাল কলেজের হস্টেলে সারপ্রাইজ ভিজিটে উপাধ্যক্ষ

তৈরি হল একাধিক নিয়মও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৩, ১৪:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৩, ১৪:১৪

options
link
যাদবপুর কাণ্ডের জের, মেডিক্যাল কলেজের হস্টেলে সারপ্রাইজ ভিজিটে উপাধ্যক্ষ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর কাণ্ডের (Jadavpur Student Death) পর সতর্ক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আচমকাই প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেলে সারপ্রাইজ ভিজিটে হাজির খোদ এমএসভিপি বা উপাধ্যক্ষ। কথা বললেন পড়ুয়াদের সঙ্গে। ব়্যাগিং রুখতে তৈরি করে দিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। যেখানে থাকবেন খোদ প্রিন্সিপাল, এমএসভিপি ও ফ্যাকাল্টি অফ স্টুডেন্ট ডিনও। এছাড়াও প্রথম বর্ষের পড়ুয়াদের সাহস জোগাতে একাধিক নির্দেশ দিয়েছেন এমএসভিপি।

যাদবপুরের মেন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমত্যু ঘিরে তোলপাড় গোটা রাজ্য। এই আবহে বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক হয়েছে। বুধবার সন্ধেয় বৈঠকে বসেছিল মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির সদস্যরা। সেখানেই ঠিক হয়, শুধু রোগী নয়, যারা ভবিষ্যতে রোগীর চিকিৎসা করবেন, তাদের দিকেও নজর রাখতে হবে। তাই হস্টেলে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে হস্টেলে সারপ্রাইজ ভিজিট করবেন এমএসভিপি। গিরিবাবু লেনের প্রথম বর্ষের হস্টেল থেকে সেই কাজ শুরু করলেন তিনি। সবেমাত্র প্রথম বর্ষের পড়ুয়াদার ভরতি হয়েছেন। তাঁদের পরিচয় পর্ব চলছে। এমন সময়ই হস্টেলে হস্টেলে সারপ্রাইজ ভিজিট শুরু করল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি একাধিক পদক্ষেপের কথাও জানিয়েছেন মে়ডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ অঞ্জন অধিকারী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সরকারি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ বাগুইআটিতে]

কী কী পদক্ষেপ করা হচ্ছে?

  • প্রথম বর্ষের ১৫ জন পড়ুয়াকে নিয়ে তৈরি হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ। প্রথম বর্ষে ১৫০ জন পড়ুয়া রয়েছে।
  • গ্রুপে থাকবেন প্রিন্সিপাল, এমএসভিপি ও ফ্যাকাল্টি অফ স্টুডেন্ট ডিনও।
  • সিনিয়রদের নিয়ে তৈরি হয়েছে অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড।
  • ফেস্টের জন্য জোর করে চাঁদা তোলা যাবে না। এবিষয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়াদের সতর্ক করা হয়েছে।
  • অনেক ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারাও ব়্যাগিংয়ের শিকার হন। তাই শুধু প্রথম বর্ষের হস্টেল নয়, সিনিয়রদের হস্টেল-সহ মোট ১৭টি হস্টেল পরিদর্শন করা হবে।

[আরও পড়ুন: ‘ধৃত কাশ্মীরি ছাত্রকে OBC সার্টিফিকেট দিল কে?’, যাদবপুর কাণ্ডের NIA তদন্তের দাবি শুভেন্দুর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.