Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

ফুলবাগানে নাবালিকা বধূর রহস্যজনক মৃত্যু, উঠছে নির্যাতনের অভিযোগ

হঠাৎই নাক-মুখ থেকে রক্ত ও গ্যাঁজলা বেরোচ্ছিল নববধূর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:১০

options
link
ফুলবাগানে নাবালিকা বধূর রহস্যজনক মৃত্যু, উঠছে নির্যাতনের অভিযোগ zoom

স্টাফ রিপোর্টার: বিয়ের ছ’মাসের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরীর। মৃতের নাম রূপালি দাস। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে ফুলবাগান থানা এলাকায়। মৃত রূপালি দশম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়ে রূপালি। হঠাৎই নাক-মুখ থেকে রক্ত ও গ্যাঁজলা বের হতে থাকে। হাসপাতালে নিয়ে গেলে কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের শ্বশুরবাড়ির লোকেদের দাবি, আচমকা অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে তার। অন্যদিকে, রূপালির বাপের বাড়ির লোকেরা এই তথ্য মানতে নারাজ। তাঁদের দাবি, রূপালির উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত তার শ্বশুরবাড়ির লোকেরা। মৃত্যুর আসল কারণ কী, সে বিষয়ে ধন্দে পুলিশ। তবে প্রাথমিকভাবে তদন্তাকারীদের অনুমান, বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে কিশোরীর। কীভাবে এই বিষক্রিয়া হল, জানতে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[তেরো বছরের মেয়ের দেহ দান করলেন শিবপুরের দম্পতি]

জানা গিয়েছে, ফুলবাগান থানা এলাকার ২৩ এ শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা এই কিশোরী দশম শ্রেণিতে পড়াশোনা করত। আঠারোর গণ্ডী পার হওয়ার আগেই ওই এলাকারই এক যুবক মণীশ দাসের সঙ্গে প্রেম করে বিয়ে করে রূপালি। মণীশের প্রতিবেশীদের থেকে জানা যায়, ছ’মাস আগে বিয়ে হয়েছিল তাদের। বিয়ের পর থেকে দু’জনের মধ্যে তেমন কোনও ঝামেলা হয়নি। মণীশ খুবই ভাল ছেলে বলে দাবি তাঁদের। অন্যদিকে, রূপালির বাপের বাড়ির লোকেদের অভিযোগ, রূপালির মৃত্যুটা রহস্যজনক। এদিন রাতে ঘটনার সময় মণীশের পরিবারের সবাই বাড়িতে ছিলেন। রূপালির নাক-মুখ দিয়ে রক্ত বের হতে দেখেও প্রায় এক ঘণ্টা পর তাঁরা হাসপাতালে নিয়ে যান। রূপালির বাবা কিশোরচন্দ্র সাউ বলেন, “কী হয়েছে এখনও আমরা জানি না। তবে মৃত্যুটা স্বাভাবিক নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে ব্যবস্থা নেব।”

আপাতত ফুলবাগান থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। রূপালির শ্বশুরবাড়ির লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে। রূপালি আগে কোনও সময় এইভাবে অসুস্থ হয়েছে কি না সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[কালীঘাট মন্দিরের ভোল পালটাতে বিশাল কর্মযজ্ঞ, কী কী হচ্ছে শক্তিপীঠে?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.