Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Nawsad Siddique

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় রক্ষাকবচ নওশাদের, কী জানাল হাই কোর্ট?

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তুলেছেন ডোমকলের এক মহিলা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৩, ১৪:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৩, ১৪:৩৯

options
link
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় রক্ষাকবচ নওশাদের, কী জানাল হাই কোর্ট? zoom

গোবিন্দ রায়: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় রক্ষাকবচ পেলেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি। আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলার পরবর্তী শুনানি ১৮ জুলাই। ততদিন তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না, জানিয়ে দিল বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ। যার দরুণ আপাতত স্বস্তিতে ভাঙড়ের বিধায়ক।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তুলেছেন ডোমকলের এক মহিলা। ধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ ওই মহিলার। এই মামলায় এবার আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয়েছিলেন নওশাদ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ল পরিবার, উত্তেজনা গোঘাটে]

ডোমকলের (Domkal) ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় মহিলার। বৃহস্পতবার দুপুরে ২২ নং মেট্রোলিটান ম্যাজস্ট্রেটের এজলাসে তিনি গোপন জবানবন্দি দেন। ওইদিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়। তবে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি। জানান, তদন্তাধীন বিষয়, কোনও মন্তব্য করবেন না। ওয়াকিবহাল মহলের মতে, তাঁর গোপন জবানবন্দির জেরে আরও বিপাকে পড়তে পারেন আইএসএফ বিধায়ক (ISF MLA)। বিপদ এড়াতে তড়িঘড়ি আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আরজির ভিত্তিতে আপাতত স্বস্তি পেলেম নওশাদ সিদ্দিকি।

[আরও পড়ুন: Panchayat Poll 2023: ভোটে অশান্ত বাংলায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, ঘুরে দেখবেন রাজ্যের পরিস্থিতি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.