Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Mamata Banerjee

খরচ করতে পারছেন না বিধায়ক তহবিলের টাকা! সুরাহা চেয়ে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন নওশাদ

সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নবান্নে যান নওশাদ সিদ্দিকি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৫, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৫, ১৯:৪০

options
link
খরচ করতে পারছেন না বিধায়ক তহবিলের টাকা! সুরাহা চেয়ে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন নওশাদ zoom

মলয় কুণ্ডু: প্রশাসনিক জটিলতায় খরচ করতে পারছেন না বিধায়ক তহবিলের টাকা। অভিযোগ আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির। সোমবার ‘সমস্যা’র সমাধান চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের শরণাপন্ন হলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ২০ মিনিট কথা হয় ভাঙড়ের বিধায়কের। সূত্রের খবর, নওশাদকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীনই তহবিল সংক্রান্ত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ভাঙড়ের আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) বিধায়ক নওশাদ সিদ্দিকি। তারপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই তিনি পৌঁছে যান নবান্নে। দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কেন এই সাক্ষাৎ? নওশাদের অভিযোগ, প্রশাসনিক জটিলতার কারণে নাকি আড়াই বছর ধরে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছেন না তিনি। একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও নাকি কাজ হয়নি। তারপরই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানান নওশাদ। বিষয়টি জানামাত্রই অনুমতি দেন মমতা বন্দ্য়োপাধ্যায়। নির্ধারিত সময়েই নবান্ন পৌঁছন আইএসএফ বিধায়ক। মুখ্যমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের বৈঠকে নিজের যাবতীয় সমস্যার কথা জানান তিনি। নওশাদ জানিয়েছেন, গোটা বিষয়টা জানার পরই সমস্তরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.