সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই ফের একবার রেল অবরোধ। এবার শিয়ালদহ-মেন শাখার বেলঘরিয়া স্টেশনে। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ট্রেনের ধাক্কায় রামকৃষ্ণ মিশন পলিটেকনিক কলেজের ২ ছাত্র গুরুতর আহত হন। কিছুক্ষণ পর মারা যান সোহম রায় নামে এক ছাত্র। অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি। এরপরই রেল অবরোধ করতে শুরু করেন ওই দুই ছাত্রের সহপাঠী এবং স্থানীয় বাসিন্দারা। ফলে বিঘ্নিত হয় ওই শাখার ট্রেন চলাচল। বন্ধ হয়ে যায় আপ-ডাউন উভয় লাইনের ট্রেন চলাচল। নাকাল হতে হয় অফিসফেরত সাধারণ যাত্রীদের। দীর্ঘক্ষণ পরে অবরোধ উঠলেও রেলের যাত্রীসুরক্ষার মান নিয়ে ফের প্রশ্ন উঠল।
[ ক্ষমা চাইতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে, মুকুলকে আইনি নোটিস অভিষেকের ]
জানা গিয়েছে, এদিন বিকেলে কলেজ ছুটি হওয়ার পরই লাইন পার হচ্ছিলেন ওই দুই ছাত্র। তখনই আচমকা তিন নম্বর লাইনে চলে আসে একটি থ্রু ট্রেন। সেই ট্রেনের ধাক্কাতেই গুরুতর জখম হন ওই দুই ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই ছাত্রকে তড়িঘড়ি সাগরদত্ত হাসপাতালে ভরতি করা হয়। এরপরই সোহমের মৃত্যুর খবর পাওয়া যায়। অপর ছাত্রের চিকিৎসা চলছে। এদিকে, এই ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় মানুষ। অভিযোগ, ওই সময় থ্রু ট্রেন আসার কোনও ঘোষণাই করা হয়নি। আর তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। এরপরই অবরোধ শুরু করেন নিত্যযাত্রী এবং ওই দুই ছাত্রের সহপাঠীরা। কেন পাবলিক অ্যাড্রেস সিস্টেমে কোনও ঘোষণা করা হয়নি, সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। প্রায় দেড় ঘণ্টার উপর চলে অবরোধ।
[ জয়েন্টের জন্য উচ্চমাধ্যমিকের সূচিতে রদবদল, ঘোষণা সংসদের ]
এদিকে অবরোধের জেরে বন্ধ ওই শাখার ট্রেন চলাচল। যার প্রভাব পড়েছে শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাসনাবাদ শাখাতেও। সপ্তাহের প্রথম কাজের দিনে অফিস থেকে এই সময় অনেকেই বাড়ি ফিরছেন। কারোর বাড়ি সোদপুর, কারোর ব্যারাকপুর, আবার কারোর আরও দূরে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন তাঁরা। রীতিমতো নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। অনেকেই এর জন্য অভিযোগ তুলছে রেলের পরিকাঠামোর দিকে। কেন বিভিন্ন স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেম কাজ করবে না? উঠছে সেই প্রশ্ন।
[ হাই কোর্টের ভর্ৎসনায় ব্যবস্থা, অবশেষে আধার পাচ্ছেন প্রতিবন্ধী যুবক ]
এর আগে গত সপ্তাহেই তিন-তিনটি রেল অবরোধের ঘটনা ঘটেছে। শনিবার ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুর প্রতিবাদ অবরোধ হয় দুর্গানগরে। যার ধাক্কায় বিপাকে পড়েন শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখার যাত্রীরা। প্রায় ঘণ্টাদুয়েক বন্ধ থাকে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। ফলে সমস্যায় পড়তে অফিস ফেরত যাত্রীদের। বিপর্যস্ত হয় রেল পরিষেবা। এর আগে ট্রেনে বাড়তি মহিলা কামরার প্রতিবাদে ক্যানিং শাখার তালদি এবং শিয়ালদহ মেন লাইনের কাঁচরাপাড়ায় রেল অবরোধ হয়। যার ফলে নাকাল হন নিত্যযাত্রীরা। আর এদিনের ঘটনা ফের রেলের পরিষেবা প্রশ্নের মুখে পড়ল।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন