Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬

বাড়ল পেট্রোলের দাম, ডিজেলের দাম কমল

বেড়ে, কমে কত হল পেট্রোল, ডিজেলের দাম?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৬, ১০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৬, ১০:২৬

options
link
বাড়ল পেট্রোলের দাম, ডিজেলের দাম কমল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ফের এক দফা বাড়ল পেট্রোলের দাম৷ লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২৮ পয়সা৷ দাম বেড়ে কলকাতায় পেট্রোলের নয়া মূল্য ৬৭.৬১ টাকা৷ অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম কমল ৬ পয়সা৷ দাম কমে কলকাতায় ডিজেলের নতুন মূল্য ৫৪.৮৩ টাকা৷ শুক্রবার মধ্যরাত থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে৷
প্রসঙ্গত, জুলাই মাসের পর চার বার কমেছিল পেট্রোল ও ডিজেলের দাম। পয়লা জুলাই পেট্রোলের দাম কমেছিল লিটার পিছু ৮৯ পয়সা এবং ডিজেলের দাম কমেছিল লিটার পিছু ৪৯ পয়সা। ১৬ জুলাই ফের কমেছিল দাম। সে বার লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের দাম কমেছিল যথাক্রমে ২.২৫ টাকা এবং ৪২ পয়সা। আবার, আগস্ট মাসের শুরুতেই লিটার পিছু পেট্রোলের দাম কমেছিল ১.৪২ টাকা এবং ডিজেলের দাম কমেছিল লিটার পিছু ২.০১ টাকা। আর আগস্টের মাঝামাঝি লিটার পিছু পেট্রোলের দাম কমেছিল ১ টাকা। ডিজেলের দাম লিটার পিছু কমেছিল ২ টাকা।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.