Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

উচ্চশিক্ষায় আপত্তি, গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা

অভিযোগ আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৭, ১৫:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৭, ১৫:২৬

options
link
উচ্চশিক্ষায় আপত্তি, গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আত্মহত্যা নাকি খুন? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। শৌচাগারের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হল এক গৃহবধূকে। আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ।

[প্রেমিকার সঙ্গে টানাপোড়েন, ভিডিও কল চলাকালীন আত্মঘাতী ছাত্র]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজারহাটের বাসিন্দা গৃহবধূ উচ্চ শিক্ষায় আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর স্বামী ও পরিবার সেই মতের বিরুদ্ধে ছিলেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। প্রায় প্রতিদিনই তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। উল্লেখ্য, গৃহবধূর স্বামী নিজে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কিন্তু স্ত্রীর উচ্চশিক্ষায় তাঁর মত ছিল না বলে জানিয়েছে গৃহবধূর পরিবার। এই নিয়েই চলছিল পারিবারিক জটিলতা।

[প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, তোলপাড় জলপাইগুড়ি]

তবে অভিযুক্ত অধ্যাপক জানান, তাঁর স্ত্রী সন্দেহবাতিক ছিলেন। স্বামীর সঙ্গে ঝামেলার সেটাই বড় কারণ ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। তবে অগ্নিদগ্ধ হওয়ার সঠিক কারণ কী, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.