নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির (Rain) পূর্বাভাস থাকলেও তালিকায় নাম ছিল না কলকাতার। ফলে কলকাতাবাসীকে স্বস্তির বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতি সুখবর শোনাল হাওয়া অফিস। বৃষ্টি হবে কলকাতাতেও। কবে?
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার অর্থাৎ ঈদের দিন দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই আট জেলা ছাড়াও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোম-মঙ্গলবার। শুক্রবার থেকে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে।
[আরও পড়ুন: গরমে বিশ্ব রেকর্ড বাংলার! পৃথিবীর সপ্তম উষ্ণতম শহর বাঁকুড়া]
তবে সপ্তাহন্তের স্বস্তির আগে তাপপ্রবাহে জ্বলবে বাংলা। আজ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। আজ পশ্চিমের জেলাগুলিতে সিভিয়ার হিট ওয়েভ বা চরম তাপ প্রবাহের আশঙ্কা রয়েছে। বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম,বীরভূমে চলবে চরম তাপপ্রবাহ। শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে রাজ্যে। জেলায় জেলায় বৃষ্টির ফলে তাপমাত্রার কমার আশা দেখছে হাওয়া অফিস।
[আরও পড়ুন: মানহানির মামলায় আদালতে বিরাট ধাক্কা রাহুলের, কমল না শাস্তি, ফিরছে না সাংসদ পদ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন