Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

চিকিৎসার অজুহাতে রোগিণীকে ধর্ষণ মহানগরে

পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে একটি নার্সিংহোমে ভর্তি এক রোগিণীকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৬, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৬, ১৯:৪০

options
link
চিকিৎসার অজুহাতে রোগিণীকে ধর্ষণ মহানগরে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে একটি নার্সিংহোমে ভর্তি এক রোগিণীকে ধর্ষণের অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে৷ গত বৃহস্পতিবার ওই চিকিৎসক নিগৃহীতার চোখ পরীক্ষার নামে তাঁকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ৷

গত ২৬ মে চোখের সমস্যা নিয়ে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে ওই নার্সিংহোমে ভর্তি হন বছর ২৪-এর তরুণী। অভিযোগ, কর্তব্যরত নার্সকে বাইরে যেতে বলে পরীক্ষা করার নাম করে চিকিৎসক ওই তরুণীকে ধর্ষণ করেন। যুবতীর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনার কথা জানানোর সত্ত্বেও তারা অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি৷ শুক্রবার অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। রাতেই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। নিগৃহীতা তরুণীর মেডিক্যাল টেস্ট করা হবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.