Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Renewable Energy

তেল-কয়লা নয়, এবার বাণিজ্য ও শিল্পে গতি আনবে পুনর্নবীকরণযোগ্য শক্তি

গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১৭:০৭

options
link
তেল-কয়লা নয়, এবার বাণিজ্য ও শিল্পে গতি আনবে পুনর্নবীকরণযোগ্য শক্তি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই পৃথিবীতে তেল বা কয়লার মতো শক্তির ভাণ্ডার যে অনিঃশেষ নয়, তা সকলেরই জানা। এই পরিস্থিতিতে বাণিজ্য ও শিল্পে নয়া দিশা দেখাতে পারে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার। অ্যামপিন এনার্জি ট্রানজিশন ও দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক যৌথ বৈঠকে উঠে এল এমনই প্রসঙ্গ।

এফআইসিসিআইয়ের সিইও কাউন্সিলের সিনিয়র সদস্য ও অ্যামপিন এনার্জি ট্রানজিশনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পিনাকী ভট্টাচার্য জানান, ”পুনর্নবীকরণযোগ্য শক্তির খরচ যত কমছে ততই তার অনিবার্যতা প্রকট হচ্ছে। পূর্বাঞ্চলের শিল্পের ক্ষেত্রে এর ব্যবহারে ২০ থেকে ৩০ শতাংশ সাশ্রয় হবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নন্দীগ্রামে নরকঙ্কাল! তদন্ত শুরু করল পুলিশ]

এদিনের আলোচনায় উঠে আসে, গোটা বিশ্বের তুলনায় ভারতে এই শক্তির ব্যবহার নিশ্চিত ভাবেই উল্লেখযোগ্য হয়ে উঠেছে। প্রতি বছর এর ব্যবহার ৬ থেকে ৭ শতাংশ বাড়ছে।

[আরও পড়ুন: সংসার খরচের টাকায় সন্তানের দুধ কেনার ‘শাস্তি’, তরুণীকে বিবস্ত্র করে মার শাশুড়ি ও ননদের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.