Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Rujira Banerjee

Rujira Banerjee: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অভিষেকপত্নী রুজিরা

অভিষেক ঘরনির জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে সিজিও কমপ্লেক্সে তৎপরতা তুঙ্গে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ১৪:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ১৪:০৮

options
link
Rujira Banerjee: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অভিষেকপত্নী রুজিরা zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা(Rujira Banerjee)। এই প্রথমবার নিয়োগ মামলায় তলব করা হয় তাঁকে। বুধবার বেলা ১০টা ৫৭মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। অভিষেক ঘরনির জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে সিজিও কমপ্লেক্সে তৎপরতা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইডি দপ্তর।

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করে। যদিও তাঁরা সকলেই গরহাজির ছিলেন। তার পর গত ৪ অক্টোবর, বুধবার অভিষেকের স্ত্রী রুজিরাকেও নোটিস পাঠানো হয়। এর আগে বিদেশ থেকে সোনা আনার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন রুজিরা। প্রতিবারই তিনি হাজিরা দিয়েছেন এবং নথিপত্র তুলে দিয়েছেন তদন্তকারীদের হাতে। তবে এই প্রথমবার নিয়োগ মামলায় তলব করা হয়েছে তাঁকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জমি বিবাদে ঝরল প্রাণ, সিভিক ভলান্টিয়ার দাদার গুলিতে মৃত্যু ভাইয়ের]

অভিষেকের মা-বাবাকে লিপস অ্যান্ড বাউন্ডসের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু দিল্লিতে পূর্বঘোষিত বড় কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি।

[আরও পড়ুন: দাঁতে ব্যথা অর্পিতার, প্রয়োজনে জেল হাসপাতালের বাইরে চিকিৎসার নির্দেশ আদালতের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.