Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mamata Banerjee

মমতাকে ফোন শরদ পওয়ারের, বিজেপি বিরোধী লড়াইয়ে পাশে থাকার বার্তা NCP সুপ্রিমোর

জানুয়ারিতে কলকাতায় এসে জনসভা করতে পারেন পওয়ার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২০, ১৭:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২০, ১৭:৪৪

options
link
মমতাকে ফোন শরদ পওয়ারের, বিজেপি বিরোধী লড়াইয়ে পাশে থাকার বার্তা NCP সুপ্রিমোর zoom
ছবি: প্রতীকী

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিজেপি বিরোধী লড়াইয়ে সমর্থনের পাল্লা আরও ভারী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে। এবার বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার (Sharad Pawar)। গত কয়েকদিনে একাধিকবার উভয়ের ফোনে কথা হয়। সূত্রের খবর, জানুয়ারি মাসে আসার কথা পওয়ারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে জনসভা করতে পারেন। তবে তা কোথায়, কবে হবে, সেসব এখনও চূড়ান্ত হয়নি।

জাতীয় বিভিন্ন ইস্যুতে বিরোধী রাজনৈতিক মুখ হিসেবে বারবারই সামনে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী দলগুলির নেতারা তাঁকে সামনে রেখেই লড়তে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে অরবিন্দ কেজরিওয়াল কিংবা এমকে স্ট্যালিন কিংবা শরদ পওয়ারদের সঙ্গে তাঁর সৌহার্দ্য অবিদিত নয়। তাঁরা আন্দোলনের ক্ষেত্রে নেত্রী হিসেবে তৃণমূল সুপ্রিমোকেই পছন্দ করেন। সম্প্রতি আইপিএস বদলি ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝে রাজ্যের অবস্থানকে সমর্থন জানিয়ে প্রথম টুইট করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। পরে ডিএমকে নেতা এমকে স্ট্যালিন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও তাঁকে সমর্থন জানান। ফলে বিরোধী ঐক্য জোরদার হতে থাকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘নির্লজ্জের মতো রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র’, IPS বদলি নিয়ে ফের তোপ মুখ্যমন্ত্রীর]

সূত্রের খবর, কেজরিওয়ালদের সমর্থনের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। তিনি আইপিএস নিয়ে তিনি মমতাকে সমর্থনের পাশাপাশি বর্তমান জ্বলন্ত ইস্যু কৃষক আন্দোলন (Farmers Protest) নিয়েও কথা হয় দু’জনের। সিঙ্গুর আন্দোলনে মমতার ভূমিকার প্রশংসা করেন শরদ পওয়ার। এ নিয়ে বিরোধীদের যৌথ আন্দোলন কোন পথে এগোতে পারে, তার রূপরেখা নিয়ে আলোচনা করেন তাঁরা। এছাড়া আগামী বছর এ রাজ্যের নির্বাচনে বিজেপি বিরোধিতায় তৃণমূল কীভাবে কাজ করছে, সে নিয়েও কথা হয়েছে।

[আরও পড়ুন: ‘রবি ঠাকুরকে সম্মান করতে জানে না, বাংলা দখলের স্বপ্ন দেখে’, বিজেপিকে খোঁচা সুব্রতর]

তারপরই পওয়ার আশ্বাস দেন, তিনি বিজেপি বিরোধী লড়াইয়ে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন। জানুয়ারিতে কলকাতায় আসতে পারেন এনসিপি সুপ্রিমো। মমতার সঙ্গে যৌথ প্রচারসভা করার কথা। অর্থাৎ, কৃষক আন্দোলন এবং আইপিএস বদলি – এই দুই জোড়া ইস্যুকে ঘিরে ফের একজোট হওয়ার পথে বিরোধীরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.