Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

দিনেদুপুরে এন্টালিতে গুলি, জখম ১

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রণক্ষেত্র এন্টালি৷ বিবিবাগানে দিনদুপুরে বাইকে চেপে এসে গুলি চালাল একদল দুষ্কৃতী৷ গুলিতে জখম আসলাম নামে এক ব্যক্তি৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এন্টালি চত্বর৷ দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইকে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা৷ পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী৷ এন্টালিতে কেন বারবার প্রকাশ্যে গুলি চলবে, প্রশ্ন … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/kolkata/shooting-at-entally-one-injured/pid/5821/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "দিনেদুপুরে এন্টালিতে গুলি, জখম ১"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৬, ১৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৬, ১৫:৫৮

options
link
দিনেদুপুরে এন্টালিতে গুলি, জখম ১ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রণক্ষেত্র এন্টালি৷ বিবিবাগানে দিনদুপুরে বাইকে চেপে এসে গুলি চালাল একদল দুষ্কৃতী৷ গুলিতে জখম আসলাম নামে এক ব্যক্তি৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এন্টালি চত্বর৷ দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইকে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা৷ পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী৷ এন্টালিতে কেন বারবার প্রকাশ্যে গুলি চলবে, প্রশ্ন এলাকাবাসীর৷

দুই দুষ্কৃতী দলের মধ্যে বিবাদের জেরেই গুলি বলে পুলিশি অনুমান৷ সূত্রের খবর, আহত আসলাম স্থানীয় একটি নির্মীয়মাণ আবাসনের প্রোমোটারের ঘনিষ্ঠ সহযোগী৷ এলাকার কেউ কেউ দাবি করেছেন, আসলামের সঙ্গে ওই নির্মীয়মাণ আবাসন থেকে লাভের বখরা নিয়ে ঘনিষ্ঠদের বচসার জেরেই এদিন তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়৷ পুলিশ তদন্তে নেমে ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে৷ ঘটনাস্থলে লালবাজারের গুণ্ডাদমন শাখা ও এন্টালি থানার পুলিশ৷ ঘটনাস্থলে এখনও চরম উত্তেজনা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.