Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬

দুধ দিয়ে শোধন করা হবে শ্যামাপ্রসাদের মূর্তি, জানালেন দিলীপ

বামেদের থেকে এসেছে এই সংস্কৃতি, তোপ বিজেপি রাজ্য সভাপতির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৯:৩৯

options
link
দুধ দিয়ে শোধন করা হবে শ্যামাপ্রসাদের মূর্তি, জানালেন দিলীপ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিমালিপ্ত করা হয়েছে মহাপুরুষকে। তাই দুধ দিয়েই শোধন করে তা পুনরায় পবিত্র করে তোলা হবে। কেওড়াতলায় শ্যামাপ্রসাদ মূর্তি ভাঙচুরের পর এমনটাই নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

[  ত্রিপুরা কাণ্ডের জের, টালিগঞ্জে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ত্রিপুরায় গেরুয়া শিবির ক্ষমতায় আসার পরই ভেঙে দেওয়া হয়েছে লেনিন মূর্তি। তারপর থেকেই যেন মূর্তি ভাঙার হিড়িক চলছে। তামিলনাড়ুতে ভেঙে দেওয়া হয়েছে দ্রাবিড় কিংবদন্তি পেরিয়ারের মূর্তি। অন্যদিকে ত্রিপুরার অশান্তির জের এসে পৌঁছেছে বাংলাতেও। বুধবার সকাল সকাল কলকাতার শ্যামাপ্রসাদ মূর্তির একাংশ ভেঙে দেওয়া হয়। কালিমালিপ্ত করা হয় মূর্তিটিকে। ত্রিপুরা ও তামিলনাড়ুতে মূর্তি ভাঙায় অভিযোগের তির বিজেপি সমর্থকদের দিকে। ফলে পালটা হিসেবে ভাজপার আরাধ্যা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে টার্গেট করা হয়েছে। বলা বাহুল্য, অনভিপ্রেত এই স্ট্যাচু রাজনীতি এই মুহূর্তে গোটা দেশকে কাবু করে ফেলেছে। রাজনৈতিক চৌহদ্দি ছাড়িয়ে যা জাতিবিদ্বেষ ও জাতিহিংসার রূপ নিচ্ছে। সে আঁচ থেকে বাদ গেল না সহনশীল বাংলাও। শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে কেওড়াতলা চত্বর। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তিও হয়। ঘটনাস্থলে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। তিনিও সাফ জানান, এই ধরনের ঘটনা বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

[  মূর্তি ভাঙায় জড়িত থাকলে কঠোর শাস্তি, কর্মীদের হুঁশিয়ারি অমিতের ]

ঘটনায় ক্ষুব্ধ বঙ্গ বিজেপিও। বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু মূর্তি ভঙ্গকারীদের কঠোর শাস্তি দাবি করেন। পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, বামেদের থেকেই এই সংস্কৃতি রাজ্যে আমদানি হয়েছে। ঘটনার জন্য তৃণমূলকেও নিশানা করেন তিনি। পরে জানান, মহাপুরুষের মূর্তিকে কালিমালিপ্ত করা হয়েছে, অপবিত্র করা হয়েছে। দুধ দিয়ে তাই মূর্তিকে শোধন করা হবে। বৃহস্পতিবার এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.