Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Suvendu Adhikari

এখনই ধুলিয়ান যেতে পারছেন না শুভেন্দু, বিরোধী দলনেতার মামলায় হস্তক্ষেপ করল না সিঙ্গল বেঞ্চ

মামলা যাবে প্রধান বিচারপতির কাছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৫, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৫, ১৮:০৮

options
link
এখনই ধুলিয়ান যেতে পারছেন না শুভেন্দু, বিরোধী দলনেতার মামলায় হস্তক্ষেপ করল না সিঙ্গল বেঞ্চ zoom
ফাইল ছবি

গোবিন্দ রায়: এখনই মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে পারছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধুলিয়ান যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেহেতু এই সংক্রান্ত জনস্বার্থ মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং সেখানে আগামিকাল কেন্দ্র-রাজ্য রিপোর্ট পেশ করবে, তাই হস্তক্ষেপ করল না সিঙ্গেল বেঞ্চ। মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। আগামিকাল, বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মুর্শিদাবাদে যেতে পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দুকে অনুমতি দিচ্ছে না। কিন্তু বিভিন্ন দলের নেতা-নেত্রীরা সেখানে যাচ্ছেন বলে দাবি করেছিলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ধুলিয়ানে যেতে চেয়ে মামলা করেন শুভেন্দু। বুধবার শুনানির শেষে হস্তক্ষেপ করল না হাই কোর্ট। জনস্বার্থ মামলা বিচারাধীন থাকায় হস্তক্ষেপ করেনি আদালত।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, আগামিকাল হাই কোর্টে এনআইএ চেয়ে মামলার শুনানি রয়েছে। বিরোধী দলের পাশপাশি আক্রান্ত পরিবারের সদস্যরাও এই একই আবেদন করেছে। সেই মামলাগুলির সঙ্গে শুভেন্দুর মামলাও আগামিকাল হাই কোর্টে উঠতে পারে। 

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ। একের পর এক ঘটনায় সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ, জঙ্গিপুর। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। বিশেষ দল গঠন করেছে পুলিশ। যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেই দিকে কড়া নজর রেখেছে পুলিশ-প্রশাসন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.