সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে জৈন মতে সান্থারা অবলম্বন করেছিলেন সোহানি দেবী দুগর৷ শনিবার রাতে মৃত্যু হল তাঁর৷
জীবনের ভোগ, আনন্দ শেষ হলে কেউ যদি চান তো তিনি শরীর ত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন৷ এমনটাই বৈধ জৈন মতে৷ তা সমর্থন করেছিল দেশের সর্বোচ্চ আদালতও৷ আর তারপরই স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেন সোহানি দেবী৷ জানা যাচ্ছে, দীর্ঘদিন রোগযন্ত্রণায় ভুগছিলেন তিনি৷ চিকিৎসা করিয়েও কোনও সাড়া মেলেনি৷ অসুস্থতা বয়ে বেড়ানো একরকম দস্তুর হয়ে দাঁড়িয়েছিল৷ তাই সান্থারা অবলম্বন করার সিদ্ধান্ত নেন৷ সে কারণে গত ২০ সেপ্টেম্বর থেকে অন্নজল ত্যাগ করেন তিনি৷ তাঁর সিদ্ধান্তকে সম্মান জানান পরিজনরাও৷ তাঁর মেয়ে জানিয়েছিলেন, জীবন যেমন আনন্দে কাটিয়েছেন সোহানি দেবী, মৃত্যুকেও যেন তিনি সেই আনন্দেই বরণ করে নিতে পারেন৷ সকলের সমর্থনেই মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন সোহানিদেবী৷ গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ সর্বোচ্চ আদালতের নির্দেশের পর এটিই সম্ভবত দেশে প্রথম সান্থারা অবলম্বন করে স্বেচ্ছামৃত্যুর ঘটনা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন