Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

সনিকা মৃত্যু মামলায় অবশেষে জামিন অভিনেতা বিক্রমের

গ্রেপ্তারের ১৯ দিন পর অবশেষে স্বস্তিতে অভিনেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১০:২৬

options
link
সনিকা মৃত্যু মামলায় অবশেষে জামিন অভিনেতা বিক্রমের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জামিন পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। মডেল সনিকা সিং চৌহান মৃত্যু মামলায় অভিযুক্তর জামিল মঞ্জুর করল আলিপুর জেলা আদালত।

এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিক্রমের ঘনিষ্ঠ বন্ধু মডেল সনিকার। অভিযোগ বিক্রমের গাফিলতির কারণেই প্রাণ হারাতে হয় সনিকাকে। যদিও প্রথমে নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন বিক্রম। এরপরই তাঁর নামে মামলা রুজু হয়। পুলিশের সঙ্গে একরকম লুকোচুরি খেলতে শুরু করেন অভিনেতা। শেষমেশ অবশ্য বন্ধুর ফোনে আড়ি পেতে অভিনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে সনিকা মৃত্যু মামলায় চার্জশিট পেশ হয়ে গিয়েছে। সেখানে অনিচ্ছাকৃত খুনের ধারা রুজু হয়েছে বিক্রমের নামে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চুল্লিতে ঢোকানোর আগে নড়ে উঠল মৃতদেহ! ]

এই পরিস্থিতিতে আজ বিক্রমের আইনজীবী জানান যে, তিনি এমন কোনও প্রভাবশালী নন যে তাঁর জামিনে মামলার গতিপ্রকৃতি প্রভাবিত হতে পারে। কেননা বিক্রমের বন্ধুরাই তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। সুতরাং এই মামলায় তাঁর প্রভাব খাটানো অসম্ভব। এই সওয়াল মেনেও নেন বিচারক। আইনজীবীর  প্রশ্ন ছিল, যে বন্ধুরা বিক্রমের মদ্যপানের সাক্ষ্য দিয়েছেন তাঁরা তো সেদিন বিক্রমকে আটকাননি। দুর্ঘটনা যে ঘটবে সেটা কারওর পক্ষেই জানা সম্ভব ছিল না। বিক্রমের আইনজীবী আরও জানান যে, উন্নত মডেলের গাড়ি বিক্রম কিনেছিলেন যাতে সহযাত্রীরা সুরক্ষিত থাকেন। দুর্ঘটনার সময় যাতে প্রাণ সংশয় না হয় সে কারণেই বিক্রম এই গাড়ির দিকে ঝুঁকেছিলেন। তারপরও অনিচ্ছাকৃত এ ঘটনা ঘটেছে। চার্জশিটে সেই ধারাও দেওয়া হয়েছে। সুতরাং এখন বিক্রমের জামিনে আর কোনও আপত্তি থাকার কথা নয়। আইনজীবীর এ সওয়ালেই সিলমোহর দেন বিচারক। মামলায় কোনও হেরফের হবে না মনে করেই গ্রেপ্তারের ১৯ দিন পর জামিন পেলেন অভিনেতা।

বাংলার জামাই হলেন রাষ্ট্রপতি, বর্ধমানে শ্যালকের পাড়ায় অকাল দীপাবলি ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.