সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমের দুয়ারে কাঁটা দিয়ে আজ ঘরে ঘরে বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করছেন। সেই কোন ঋকবেদের আমলে যমের কাছে প্রণয়ের অভিলাষ নিয়ে হাজির হয়েছিলেন বোন যমী। কিন্তু যম কঠোর হয়ে সে প্রস্তাব ফিরিয়ে দেন। ভাই-বোনের সম্পর্ক থেকে প্রণয় বিষয়টিকে সরিয়ে সম্পর্কটিকে অন্য মাত্রা দেন। সেই ট্রাডিশন সমানে চলছে।

কালের নিয়মে বহু বদলের হাওয়া এসে লেগেছে সমাজের গায়ে। কিন্তু এ সম্পর্কের মাধুর্যের কোনও রদবদল হয়নি। আর তাই ভাইফোঁটার সকাল মানেই ঘরে ঘরে বেজে ওঠা মঙ্গলশঙ্খ। ভাইদের দীর্ঘায়ুর প্রত্যাশায় বোনেদের প্রার্থনা।

বাংলার ঘরে ঘরে এটাই রীতি। এই রেওয়াজের কোনও ব্যতিক্রম নেই এবারও। তা যেমন সাধারণ মানুষের ঘরে, তেমনই সেলেবদের ঘরেও। রাজনীতি থেকে অভিনয়- নানা দুনিয়ার বিশিষ্টরা সমস্ত ব্যস্ততা তুলে রেখে এই একটা দিন ঠিক সময় বের করেন বোনেদের জন্য।

কোথাও কোথাও আবার রক্তের সম্পর্কের থেকেও বড় হয়ে ওঠে সামাজিক আত্মীয়তা। আসলে ভাই-বোন ব্যাপারটাই যে এরকম। আর তাই মেয়র থেকে মন্ত্রী, অভিনেতা থেকে অভিনেত্রী সকলেই সামিল এই মঙ্গল উৎসবে।

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন