Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’ পুরস্কার রাজ্যের

পুরস্কৃত করা হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষককে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০১৬, ১০:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০১৬, ১০:৪৭

options
link
শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’ পুরস্কার রাজ্যের zoom

স্টাফ রিপোর্টার: শিক্ষক দিবসে স্কুল-কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্রতীদেরও ‘শিক্ষারত্ন’ পুরস্কার দেবে রাজ্য সরকার৷ শিক্ষক দিবস উপলক্ষে মোট ১২৮ জন শিক্ষককে পুরস্কৃত করা হবে আজ৷

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, এতদিন শুধুমাত্র স্কুল ও কলেজের শিক্ষকদের পুরস্কৃত করা হত৷ এবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও ‘শিক্ষারত্ন’ দেওয়া হবে৷ কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮ জনকে এই সম্মান প্রদান করা হবে৷ বাকি প্রায় ১০০ জনের মতো স্কুলশিক্ষককে পুরষ্কৃত করা হবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শিক্ষাদফতর সূত্রে খবর, রাজ্যের মোট ২০টি স্কুলকে পুরস্কৃত করা হবে৷ সার্বিক ‘পারফরম্যান্স’ বিচার করে সেরার সেরা স্কুলগুলি বেছে নেওয়া হবে৷ সেরা স্কুলগুলিকে ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হবে৷ এছাড়াও ‘শিক্ষারত্ন’ প্রাপকদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কথাঞ্জলি’ বইটি তুলে দেওয়া হবে৷

অন্যদিকে এদিনই বিকেলে শিক্ষকদের নিরাপত্তা দাবিতে করে কলেজ স্কোয়ারে অবস্থান বিক্ষোভ করবে ওয়েবকুটা৷ বিক্ষোভে অংশ নেবে স্কুলস্তরের আরও আটটি বামপন্থী শিক্ষক সংগঠনও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.