Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Calcutta High Court

প্রতিবছরই জট পাকানোর চেষ্টা! হাই কোর্টে পুজোর অনুদান মামলা খারিজের আবেদন রাজ্যের

মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৫, ১৫:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৫, ১৫:০৪

options
link
প্রতিবছরই জট পাকানোর চেষ্টা! হাই কোর্টে পুজোর অনুদান মামলা খারিজের আবেদন রাজ্যের zoom
ফাইল ছবি।

গোবিন্দ রায়: দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত জনস্বার্থ মামলার গ্রহণয্যোগতা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে জোর সওয়াল রাজ্যের। মামলা খারিজের আবেদন রাজ্যের অ্যাডভোকেড জেনারেল কিশোর দত্তের। তাঁর সওয়াল, প্রতিবারই জনস্বার্থ মামলা হয়। পুজো মিটে গেলে মামলাকারীদের এই কথা ও জনগণের কথা মনে থাকে না। মামলা খারিজ করা হোক। 

আজ, বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলাটি ওঠে। সেখানে রাজ্য দাবি করে, প্রতি বছর দুর্গাপুজো আসে। পুজো কমিটিগুলোর কথা ভেবে মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী অনুদানের কথা ঘোষণা করেন। তারপর প্রতিবছরই জনস্বার্থ মামলা হয়। এজি কিশোর দত্ত যুক্তি দেন, পুজো মিটে গেলে মামলাকারীদের এই কথা ও জনগণের কথা মনে থাকে না। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও মামলাকারীর আইনজীবীরা পালটা দিয়ে দাবি করেছে, সরকারি কোষাগারের টাকা এই ভাবে দেওয়া যায় না। প্রতিবছর অনুদান বাড়ানো হচ্ছে। অথচ সরকার অন্যান্য জরুরি ক্ষেত্রে প্রাপ্য মেটাতে পারছে না। অনুদান বাবদ টাকা দেওয়া হলেও তার কোনও হিসেব রাখা হয়না বলেও দাবি করেছেন বিপক্ষের আইনজীবীরা। বুধবার মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি। আগামী সোমবার মামলার ফের শুনানি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.