Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Sujay Krishna Bhadra

অসুস্থতার ‘অজুহাতে’ ফের আদালতে হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু!

সুজয়কৃষ্ণের আইনজীবীর কথায়, 'সিবিআই চাইলে জেলে গিয়েই জেরা করতে পারেন। হেফাজতে নেওয়ার প্রয়োজন কী?'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ১৮:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ১৮:২৮

options
link
অসুস্থতার ‘অজুহাতে’ ফের আদালতে হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু! zoom
ফাইল ছবি।

অর্ণব আইচ: অসুস্থতার কারণ দেখিয়ে আবারও আদালতে হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র। বৃহস্পতিবার বিষয়টা জানিয়ে প্রেসিডেন্সি জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে রিপোর্ট পেশ করা হয়েছে। জানানো হয়েছে, কালীঘাটের কাকু জেলের হাসপাতালে ভর্তি। এদিকে তাঁর আইনজীবীর প্রশ্ন, সিবিআই চাইলে জেলে গিয়েই জেরা করতে পারে। হেফাজতে নেওয়ার প্রয়োজন কী?

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন কালীঘাটের কাকু। সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের আশঙ্কায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিকে সিবিআই তাঁকে হেফাজতে চেয়েছে বিচারভবনে আবেদন করেছে। বৃহস্পতিবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতে হাজির হওয়ার কথা ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। কিন্তু এদিনও হাজিরা এড়ালেন তিনি। প্রেসিডেন্সি জেলের তরফে জানানো হয়েছে, বর্তমানে জেলের হাসপাতালে ভর্তি তিনি। সেই কারণেই হাজিরা দেওয়া সম্ভব নয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন আদালতে সুজয়কৃষ্ণের আইনজীবী বলেন, হাই কোর্টে ইতিমধ্যে আগাম জামিনের মামলা বিচারাধীন। তাই এই আদালতের তরফে যেন নতুন করে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু না করা হয়। পাশাপাশি পূর্বের ওয়ারেন্টেও স্থগিতাদেশের আর্জি জানানো হয়। পালটা সিবিআইয়ের আইনজীবী বলেন, তাঁরা প্রোডাকশান ওয়ারেন্ট চাইতেই পারেন। এর পরই সুজয়কৃষ্ণের আইনজীবী বলেন, সিবিআই চাইলে জেলে গিয়ে জেরা করতে পারেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.