Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Suvendu Adhikari

দলবদলের পর আর শৃঙ্খলাপরায়ণ নন শুভেন্দু, হাই কোর্টে দাবি রাজ্যের

১৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৩, ২১:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৩, ২১:০৩

options
link
দলবদলের পর আর শৃঙ্খলাপরায়ণ নন শুভেন্দু, হাই কোর্টে দাবি রাজ্যের zoom

স্টাফ রিপোর্টার: শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতা হিসাবে পাঁচটি জায়গায় গিয়ে পাঁচবার গণ্ডগোল করেন তাহলে তার দায় কার? রাজ্য কী কোন পদক্ষেপ করবে না? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এফআইআর মামলায় সেই প্রশ্নই তুলল রাজ্য।

একই সঙ্গে, বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগে শৃঙ্খলাপরায়ণ ছিলেন। দলবদলের পর এখন তা নন। তার প্রেক্ষিতে রাজ্যের প্রশ্ন, আমি বিরোধী শিবিরে চলে গেছি মানেই আমার বিরুদ্ধে কোন পদক্ষেপ করা হবে না, আর পদক্ষেপ করলেই তখন উদ্দেশ্যপ্রণোদিত এই যুক্তি গ্রহণযোগ্য নয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘হাফ মার্ডার, ফুল মার্ডার করা হয়’, ভিজিটিং কার্ড ছাপিয়ে খুনের সুপারি তুলছেন যুবক!]

যদিও এফআইআরয়ের পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের উদ্দেশে বিচারপতি জানতে চান, “দলবদলের আগে মাত্র ১টি অপরাধের অভিযোগ, আর দলবদলের পরেই অল্প সময়ের মধ্যে ২৭টি অভিযোগ। এটা হতে পারে? আপনাদের এই পরিসংখ্যান কি আপনাদের বিপক্ষে যাবে না?” আদালতের আরও প্রশ্ন, “তিনি যখন আপনাদের সঙ্গে ছিলেন তখন কি কোনও অপরাধ করেননি? দলবদলের পরেই এতগুলি অপরাধ?”

[আরও পড়ুন:সামান্য বৃষ্টিতেই জল থইথই স্কুল! প্রবল ভোগান্তিতে পলাশিপাড়ার খুদেরা, কাঠগড়ায় প্রশাসন]

উত্তরে রাজ্যের দাবি,”হতে পারে সেই সময় তিনি শৃঙ্খলাপরায়ণ ছিলেন। এখন তা নন।” রাজ্যের কৌঁসুলির যুক্তি, “আজকে অপরাধ করছেন না, মানে কাল করবেন না তার তো কোন মানে নেই।” ১৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। সেদিন সাওয়াল করবেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.