Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Suvendu Adhikari

রাজভবনের সামনে ধরনার অনুমতি চেয়ে হাই কোর্টে শুভেন্দু, ‘ওখানেই কেন?’, প্রশ্ন বিচারপতির

এর আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও মেলেনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৪, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৪, ১৫:৫৫

options
link
রাজভবনের সামনে ধরনার অনুমতি চেয়ে হাই কোর্টে শুভেন্দু, ‘ওখানেই কেন?’, প্রশ্ন বিচারপতির zoom

গোবিন্দ রায়: অনুমতি দেয়নি পুলিশ। এবার ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসার অনুমতি চেয়ে হাই কোর্টে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। মামলা দায়েরের অনুমতি দিলেও বিচারপতির প্রশ্ন, “ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?” বিকল্প জায়গা বেছে নেওয়ার পরামর্শও দেন তিনি।

লোকসভা ভোট মেটার পর থেকেই রাজ্যের বিভিন্ন থেকে অশান্তির খবর আসছে। কোথাও আক্রান্ত বিজেপি, কোথাও আবার তৃণমূল। পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে পৌঁছেছে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। এসবের মাঝেও হিংসার ঘটনা ঘটেই চলেছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মেলেনি অনুমতি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কিছু করতে পারিনি…’, নিজের নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার ‘বালিকা বধূ’ অভিকা!  ]

এর পরই রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেখানেই উঠে আসে তৃণমূলের রাজভবন অভিযান প্রসঙ্গ। কেন রাজভবনের সামনেই অবস্থানে বসতে হবে? সেই প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। সরাসরি প্রশ্ন তোলেন, “শাসকদল বসেছিল বলে?” পাশাপাশি পরামর্শ দেন অন্য জায়গা বেছে নেওয়ার জন্য। পরবর্তীতে তা জানানোর কথাও বলেন তিনি।

[আরও পড়ুন: উফ! নোনা জলের ছোঁয়ায় আগুন শরীর, ‘ভাবি ২’ তৃপ্তির রূপের ছ্যাঁকায় উত্তাল নেটপাড়া]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.