সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুমুরজলা স্টেডিয়ামের কাছে কেরোসিন তেলের ট্যাঙ্কার উলটে বিপত্তি৷ দ্বিতীয় হুগলি সেতুর হাওড়ামুখী লেনে তৈরি হয়েছে ব্যাপক যানজট৷ কলকাতা ট্র্যাফিক সূত্রে খবর, তার জেরে শনিবার ভোর চারটে থেকেই গাড়ির লম্বা লাইন লেগে গিয়েছে সেতুর উপর৷ কোনা এক্সপ্রেসওয়েতেও তৈরি হয়েছে ব্যাপক যানজট৷ হাওড়া থেকে কলকাতা যেতে গিয়ে নাভিশ্বাস যাত্রীদের৷
[সাতসকালেই শিয়ালদহ স্টেশনে আগুন আতঙ্ক, হুড়োহুড়ি যাত্রীদের]
সাঁতরাগাছি হয়ে কলকাতা আসার জন্য মানুষের একমাত্র ভরসা দ্বিতীয় হুগলি সেতু৷ খড়গপুর, মেচেদা কিংবা মেদিনীপুর থেকে আসা সাধারণ মানুষ সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে বাস ধরেই পৌঁছান শহরে৷ কেউ আসেন চিকিৎসা করাতে আবার কেউ কেউ আসেন জীবিকার টানে৷ এরপর শনিবার ভোরে ডুমুরজলা স্টেশনের কাছে তেলের ট্যাঙ্কার উলটে যায়৷ ভোরবেলা বাইক আরোহীকে ধাক্কা মেরে উলটে যায় ট্যাঙ্কারটি৷ তার জেরে দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেনে তৈরি হয় ব্যাপক যানজট৷ তার জেরেই গন্তব্যে পৌঁছাতে রীতিমত নাজেহাল হতে হয় আমজনতাকে৷ তার জেরে কোনা এক্সপ্রেসওয়ে থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত ব্যাপক যানজট৷ ভোর চারটে থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে হাওড়ামুখী লেনে গাড়ির লম্বা লাইন৷ ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে গাড়ি৷ বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছাতে বাস থেকে নেমে হাঁটতে শুরু করেন অনেকেই৷
[এনএস ডকে চুরি শাহরুখ-সলমন জুটির, ধরল সিআইএসএফ]
কলকাতা ট্র্যাফিক সূত্রে খবর, কলকাতা থেকে হাওড়ামুখী লেনে ভারী গাড়ির চাপ বেশি থাকার ফলেই তীব্র যানজট তৈরি হচ্ছে৷ শুক্রবার রাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেনে৷ সাঁতরাগাছি পৌঁছাতে রীতিমতো নাভিশ্বাস ওঠে আমজনতার৷ অফিস থেকে ফেরার পথে সমস্যায় পড়েন তাঁরা৷ এরপর শনিবার ভোরে ডুমুরজলা স্টেশনের কাছে তেলের ট্যাঙ্কার উলটে যায়৷ ভোরবেলা বাইক আরোহীকে ধাক্কা মেরে উলটে যায় ট্যাঙ্কারটি৷ তার জেরে দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেনে তৈরি হয় ব্যাপক যানজট৷ এছাড়া ভোরের দিকে সাধারণত ব্রিজে ভারী গাড়ির চাপ বেশি থাকে৷ অতিরিক্ত গাড়ির চাপ আবার অন্যদিকে তেলের ট্যাঙ্কার উলটে যাওয়ার ফলে শনিবার সকালে হাওড়া থেকে কলকাতায় পৌঁছাতে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন