Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

জঙ্গি সংগঠনের হুমকির মুখে কলকাতার পাঁচতারা

ইতিমধ্যেই তদন্তে নেমে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে এসেছে বলে জানাচ্ছে পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০১৬, ১১:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০১৬, ১১:০৯

options
link
জঙ্গি সংগঠনের হুমকির মুখে কলকাতার পাঁচতারা zoom

স্টাফ রিপোর্টার: এক পাঁচতারা হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উড়ো চিঠির জেরে প্রবল উত্তেজনা বিধাননগর জুড়ে৷ স্বাধীনতা দিবসে উড়িয়ে দেওয়া হবে বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেল, এই মর্মে রেজিস্ট্রি ডাকে বুধবার চিঠিটি পাঠানো হয়েছে হোটেল ম্যানেজারের উদ্দেশে৷ চিঠির নিচে এক জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করে হিন্দি বয়ানে হুমকি দেওয়া হয়েছে৷ লেখা রয়েছে ‘এই হোটেল উড়িয়ে দেওয়া হবে৷ রোক সকে তো রোক লো৷’ হুমকি চিঠিটিতে বিহারের পাটলিপুত্রের ঠিকানা দেওয়া আছে বলে জানা যাচ্ছে সূত্র থেকে৷
বুধবার এই হুমকি চিঠি পাওয়ার পর বিধাননগর কমিশনারেটে যোগাযোগ করে হোটেল কর্তৃপক্ষ৷ পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে৷ হাতে লেখা এই হুমকি চিঠিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে বিধাননগরে৷ বিষয়টি হাল্কাভাবে নিচ্ছে না পুলিশও৷ ইতিমধ্যেই তদন্তে নেমে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে এসেছে বলে জানাচ্ছে পুলিশ৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.