সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য অপসারিত হয়েছেন ইমাম পদ থেকে৷ তারপরই আক্রান্ত হয়েছেন নিজের খাসতালুকে৷ টিপু সুলতান মসজিদেই তাঁর উপর চড়াও হয়েছে কেউ কেউ৷ আক্রান্ত হয়ে আরএসএস-এর দিকেই আঙুল তুলেছেন প্রাক্তন ইমাম৷ তাঁর দাবি, কোনও ধার্মিক মুসলমান ইমামের গায়ে হাত তুলতে পারে না৷ মসজিদে যাঁরা ঢুকেছিলেন তাঁরা বহিরাগত, আরএসএস-এর লোক৷
[ টিপু সুলতান মসজিদেই আক্রান্ত বরকতি ]
গত বুধবার টিপু সুলতান মসদিজের ইমাম পদ থেকে বরখাস্ত হয়েছেন বরকতি৷ একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ জোরদার হচ্ছিল৷ প্রাক্তন ইমামের উপর ক্ষুব্ধ ছিলেন ইসলাম ধর্মাবলম্বীদের একাংশ৷ পরে মসদিজ কর্তৃপক্ষ জানায়, বরকতির মন্তব্যের সঙ্গে মসজিদ একমত নয়৷ মুসলিমরা পাকিস্তান চায় না, বরং তাঁরা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিতেই আস্থা রাখে৷ বরকতি আরএসএস-এর হাত শক্ত করছেন বলেই অভিযোগ ওঠে৷ মসজিদ চত্বরেই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির নেতৃত্বে হয় প্রতিবাদ সভা৷ এরপরই বরখতিকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়৷ বুধবার আনুষ্ঠানিকভাবে মসজিদের শীর্ষপদ থেকে সরানো হয় তাঁকে৷ এরপর বৃহস্পতিবার মসজিদেই আক্রান্ত হন বরকতি৷ তাঁর অভিযোগ, আরএসএস-এর বহিরাগতরাই তাঁর উপর চড়াও হয়েছে৷ কেননা নমাজ পড়তে আসা কোনও ধার্মিক মুসলিম কোনও ইমামের বিরুদ্ধে চড়াও হতে পারে না৷ এদিকে অপসারণের পরও ইমাম পদ ছাড়তে নারাজ বরকতি৷ যদি সাত দিনের মধ্যে তিনি তাঁর অফিস না ছাড়েন তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারেও বলে জানিয়েছেন মসজিদের মুখপাত্র৷
[ ইমাম পদ ছাড়তে নারাজ বরকতি এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন