Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Madan Mitra

Madan Mitra: মদনের আচমকা খিঁচুনি, বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা

গত বুধবারই অস্ত্রোপচার হয় তাঁর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩, ১৩:৪৪

options
link
Madan Mitra: মদনের আচমকা খিঁচুনি, বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা zoom

ক্ষীরোদ ভট্টাচার্য: অস্ত্রোপচারের পরদিনই রাতে আচমকা খিঁচুনি। খুলল বাঁ কাঁধের প্লাস্টার। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর।

গত ৭ ডিসেম্বর মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় মদন মিত্রকে। পরের দুদিন স্থিতিশীল ছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। একাধিক পরীক্ষা নিরীক্ষায় নিউমোনিয়া ধরা হয়। পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয়। গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন। জ্ঞানও হারান। CPR দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাঁকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সুব্রত বক্সির জামাই পরিচয়ে ‘প্রতারণা’, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার যুবক]

ওই তীব্র ঝাঁকুনির জেরে কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের (Madan Mitra)। গত বুধবার তাঁর অস্ত্রোপচার করা হয়। এসএসকেএম হাসপাতালের তরফে খবর, তাঁর বাঁ কাঁধের হাড় জুড়তে আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়াম প্লেটে দশটি স্ক্রু বসানো হয়। অস্ত্রোপচারের পর তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল। আইটিইউতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। অস্ত্রোপচারের পরদিন বৃহস্পতিবার রাতে আচমকা খিঁচুনি হয় তাঁর। তার ফলে বাঁ কাঁধের প্লাস্টারও খুলে যায় তৃণমূল বিধায়কের। খিঁচুনির ফলে অস্ত্রোপচারে কোনও প্রভাব পড়ল কিনা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।

[আরও পড়ুন: মাঝ ডিসেম্বরেও ডেঙ্গুর করাল থাবা, প্রাণ গেল চিকিৎসক পড়ুয়ার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.