ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে বহুবার। তবে এবার জন্মদিনে পথে নেমে জনতার সঙ্গে মিশে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন রীতিমতো অন্য মেজাজে ধরা দিলেন তিনি। কথা বললেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের ছবি তোলার, কেক কাটার আবদারও মেটালেন অভিষেক। প্রিয় নেতাকে কাছে পেয়ে আপ্লুত সমর্থকরা। প্রত্যেকেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করেছেন।

[আরও পড়ুন: Weather Update: রাজ্যে শীতেও নেই স্বস্তি, চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা]
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে শনিবার রাত থেকেই উন্মাদনা রাজ্যজুড়ে। সকাল থেকেই বিভিন্ন জেলায় কেক কেটে, পায়েসের মাধ্যমে উদযাপন করা হয়েছিল জন্মদিন। এদিকে জন্মদিনে প্রিয় নেতাকে একবার চোখের দেখা দেখতে বহু অনুরাগী হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন অফিস চত্বরে। উদ্দেশ্য ছিল একবার যুব নেতার সঙ্গে দেখা করা। তা হয়েও গেল।

রবিবার অর্থাৎ জন্মদিনের জন্য অন্যমুডে ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালো টি-শার্টে নিজের অফিস থেকে বেরিয়ে বেশ খানিকটা রাস্তা হাঁটলেন তিনি। রাস্তার দু’পাশে অজস্র অনুরাগী। প্রত্যেকেই প্রিয় নেতার ছবি তুললেন। তাঁদের উদ্দেশ্যে হাতও নাড়লেন অভিষেক। এরপর গাড়ির কাছে পৌঁছতেই অনুরাগীরা ঘিরে ধরে তাঁকে। বেশ কয়েকজনের আবদার মেটাতে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন সাংসদ। রাস্তায় দাঁড়িয়েই সমর্থকদের আনা কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। কিছুক্ষণ সেখানে থাকার পর গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির উদ্দেশে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: আব্বাসের সভায় যেতে বাধা, ISF সমর্থকদের উপর লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের! উত্তপ্ত ভাঙড়]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন