Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Train

বেলঘড়িয়ায় ট্রেনের ধাক্কায় মৃত ২ যুবক, ছিনতাইবাজের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গেলেন মহিলা

দুই পৃথক ঘটনায় ছড়াল চাঞ্চল্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২১, ১০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২১, ১০:৪৮

options
link
বেলঘড়িয়ায় ট্রেনের ধাক্কায় মৃত ২ যুবক, ছিনতাইবাজের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গেলেন মহিলা zoom

অর্ণব দাস, বারাসত: ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে। অন্যদিকে, দমদম স্টেশনে ছিনতাইবাজের পাল্লায় পড়ে গুরুতর আহত হলেন এক মহিলা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

জানা গিয়েছে, গতকাল রাতে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের (Belgharia Station) মাঝে শিয়ালদহ মেন লাইনে (Sealdah Main Line) মর্মান্তিক ঘটনা ঘটে। বেলঘড়িয়া সিসিআর ব্রিজের নিচে আপ ট্রেন ধাক্কায দেয় দুই যুবককে। মৃতদের মধ্যে একজনের নাম সদানন্দ বণিক(২৬)। পেশায় গাড়ি চালক। আর একজন রাজু মণ্ডল (৩২)। পেশায় মৎস্য ব্যবসায়ী। রেললাইন পার হতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে খবর। সেই সময় আপ ট্রেন ঢোকে ওই লাইনে। তখনই ওই ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: উত্তরাখণ্ডে তুষারঝড়ে ঘরের ছেলেদের প্রাণহানি, চোখের জলই সম্বল পরিজনদের]

কিছুক্ষণের জন্য ওই লাইনে রেল চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় শোকের ছায়া পরিবারে।

এদিকে ব্যাগ ছিনতাই করতে গিয়ে চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা দেয় ছিনতাইবাজ। নিয়ন্ত্রণে হারিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকালে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করছিল অভিযুক্ত। তখনই তার ধাক্কায় ট্রেন পড়ে যান নিউ বারাকপুরের মহিলা। রেল লাইন থেকে উঠে কোনওক্রমে স্টেশনে উঠে আসেন আহত তিনি। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে আরপিএফ। আর জি কর হাসপাতালে ভরতি করা হয় তাঁকে।

[আরও পড়ুন: WB Bypolls: ‘ধর্ম নিয়ে বিজেপির খেলা বন্ধ হওয়া দরকার’, শান্তিপুরে গিয়ে শুভেন্দুকে পালটা পার্থর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.