সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের আগের সকাল অর্থাৎ রবিবার কুয়াশায় মুড়ল পথঘাট। স্বাভাবিকভাবেই কমেছে দৃশ্যমানতা। একহাত দূরে থাকা জিনিসও দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। ফলে ট্রেন চলছে বেশ কিছুটা দেরিতে। বাস-গাড়ির গতিতেও লাগাম টেনেছে কুয়াশা। ব্যহত বিমান চলাচলও।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বড়দিনে বাড়বে তাপমাত্রা। কার্যত সেই পূর্বাভাসই সত্যি হল। রবিবার সকাল থেকে পথঘাট কুয়াশায় মোড়ার পাশাপাশি তাপমাত্রা খানিকটা বেড়েছে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে মেঘলা থাকবে আকাশ। সেই সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্চার প্রভাব। দুইয়ের জোড়া ফলায় কমছে শীতের স্পেল থেকে সাময়িক বিরতি বাংলায়। এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।
[আরও পড়ুন: ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠে’র আগে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, কী বললেন?]
[আরও পড়ুন: দম্পতির পরিচয় দিয়ে মায়াপুরে হোটেল ভাড়া, সকালেই উদ্ধার মহিলার দেহ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন