Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
GST

মমতার দাবিতেই মান্যতা, ‘চাপে মাথানত করে জিএসটি কাঠামোয় রদবদল’, দাবি তৃণমূলের

জিএসটি কাঠামোয় বদলকে 'মানুষের জয়' হিসাবেই দেখছে রাজ্যের শাসক শিবির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫, ২৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫, ২৩:৪২

options
link
মমতার দাবিতেই মান্যতা, ‘চাপে মাথানত করে জিএসটি কাঠামোয় রদবদল’, দাবি তৃণমূলের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে অবশেষে জীবন ও স্বাস্থ্যবিমায় মকুব জিএসটি। পণ্য পরিষেবা কর কাঠামোয় হয়েছে বদল। ‘চাপে মাথানত’ করে এই সিদ্ধান্ত বলেই দাবি তৃণমূলের। জিএসটি কাঠামোয় বদলকে ‘মানুষের জয়’ হিসাবেই দেখছে রাজ্যের শাসক শিবির।

তৃণমূলের তরফে X হ্যান্ডেলে জানানো হয়েছে, “সাধারণ মানুষের জয়। বধির শাসকের বিরুদ্ধে জয়। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠুর, জনবিরোধী অর্থমন্ত্রীকে সতর্ক করছিলেন। নরেন্দ্র মোদির সরকার অবশেষে চাপের মুখে নতিস্বীকার করেছে। এই অবস্থান বদলই প্রমাণ করে কোণঠাসা হয়ে যাওয়ার পরই তারা নিজেদের বদলায়। আমরা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ, রাস্তায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করব।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বুধবার রাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠমোয় পরিবর্তন আনা হয়েছে। সেকারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রে। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি থাকছে না। অনুমান করা যায়, নতুন জিএসটি কাঠামোয় ১৭৫টি জিনিসের দাম কমতে পারে।

১৮ এবং ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদির। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমবে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে ৫ শতাংশে দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমা-এগুলিতেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশে আনা হয়েছে।

মধ্যবিত্তের কথা ভেবে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে এসি, টিভি, ডিশ ওয়াশিং মেশিন, মনিটর, ৩৫০ সিসির কম মোটর বাইক, তিন চাকার গাড়ি, ১৫০০ সিসির কম গাড়ি, বাস, ট্রাকের জিএসটি। পড়ুয়াদের সুবিধার্থে ম্যাপ, খাতা, পেনসিল, রবারের জিএসটি একেবারে মকুব করে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যের দাম কমবে ২২ সেপ্টেম্বর থেকে। তবে কোল্ডড্রিঙ্কস, পানমশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ি, বড় দামী গাড়ি, ৩৫০ সিসি বাইকের দাম বাড়বে। এই জিনিসগুলির উপর ৪০ শতাংশ জিএসটি বসাতে চলেছে কাউন্সিল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.