Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মধ্য কলকাতার ম্যাঙ্গো লেন থেকে উদ্ধার ইউরেনিয়াম, গ্রেপ্তার ৫

কোথায় থেকে এল এই তেজষ্ক্রিয়?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ২১:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ২১:৩১

options
link
মধ্য কলকাতার ম্যাঙ্গো লেন থেকে উদ্ধার ইউরেনিয়াম, গ্রেপ্তার ৫ zoom

অর্ণব আইচ: সরকারি চাকরির প্রতারণা চক্রের হদিশ পেতে অভিযান চালিয়েছিলেন লালবাজারে গোয়েন্দারা৷ মধ্য কলকাতার ম্যাঙ্গো লেন  থেকে উদ্ধার হল জাল নিয়োগপত্রও৷ আর সেই বান্ডিলের ভিতরেই ছিল একটি প্যাকেটও৷ প্যাকেটটির ওজন এক কেজি৷ উপরে লেখা ‘ইউরেনিয়াম’৷  গোয়েন্দারা জানিয়েছেন, প্যাকেটের সামগ্রী যদি সত্যি ইউরেনিয়াম হয়, তাহলে দাম হবে কমপক্ষে তিন কোটি টাকা৷ প্যাকেটটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ গ্রেপ্তার ৫ জন৷

[প্রশিক্ষণ ছাড়াই ওটিতে ডিউটি, হেপাটাইটিস বি সংক্রমণের আশঙ্কা এসএসকেএম-এর পড়ুয়ার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বন দপ্তরের চাকরি দেওয়ার নামে করে প্রতারণা কারবার চলছে শহরে৷ এমনই খবর পেয়েছিলেন লালবাজারের গোয়েন্দারা৷ তদন্তে নেমে বৃহস্পতিবার মধ্য কলকাতার ম্যাঙ্গো লেনে হানা দেন তদন্তকারীরা৷ গোয়েন্দারা জানিয়েছেন, বীরভূমের নানুরের জাভেদ মিঁয়াদাদ, পশ্চিম মেদিনীপুরের শেখ মোগল, উত্তর ২৪ পরগনার মহম্মদ শাহজাহান বিশ্বাস, মুর্শিদাবাদের কাশেমবাজারের বাসিন্দা ইউনুস বিশ্বাস ও বসন্ত সিংকে গ্রেপ্তার করা হয়েছে৷ এক বান্ডিল জাল নিয়োগপত্রই শুধু নয়, ধৃতদের কাছে মিলেছে ইউরেনিয়াম লেখা একটি প্যাকেটও৷ প্যাকেটটির উপরে লেখা আমেরিকা আর নিচে মহারাষ্ট্র৷ তাই মুম্বইয়ে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার থেকে পাচারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না লালবাজারের গোয়েন্দারা৷ ধৃতদের জেরা করে জানা গিয়েছে, এক এজেন্টের কাছ থেকে প্যাকেটটি সংগ্রহ করেছিল তারা৷ কলকাতায় খদ্দেরের সন্ধান চলছিল৷ একজন আগ্রহও দেখিয়েছিলেন৷ কিন্তু অত্যধিক দামের কারণে শেষপর্যন্ত আর বিক্রি করা যায়নি৷

বছর দুয়েক আগে মহারাষ্ট্রের থানে থেকে ইউরেনিয়াম উদ্ধার করেছিল পুলিশ৷ বেঙ্গালুরুতে এই তেজষ্ক্রিয় পদার্থটির সন্ধান পাওয়া গিয়েছিল৷ লালবাজারে গোয়েন্দাদের অনুমান, এই ঘটনার নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে৷

[এসআই সেজে সোনারপুরের স্কুলে সারপ্রাইজ ভিজিট, পুলিশের জালে ছদ্মবেশী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.