Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

NRS-এর প্রাক্তন ডেপুটি সুপারের গাড়িতে লাগানো অবসরপ্রাপ্ত সেনা অফিসারের ফলক ছিঁড়ল দুষ্কৃতীরা

নেটিজেনরা সকলেই এবিষয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত ওই মেজরকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২০, ২৩:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২০, ২৩:২২

options
link
NRS-এর প্রাক্তন ডেপুটি সুপারের গাড়িতে লাগানো অবসরপ্রাপ্ত সেনা অফিসারের ফলক ছিঁড়ল দুষ্কৃতীরা zoom

অভিরূপ দাস: ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের প্রতি নাগরিকদের শ্রদ্ধা প্রদর্শন স্বাভাবিক এবং সহজাত। কিন্তু, এবার সেই বাহিনীর প্রাক্তন মেজরের সম্মান ভুলুন্ঠিত করার ঘটনারও সাক্ষী থাকল শহর কলকাতা। ঘটনাটি যাঁর সঙ্গে ঘটেছে তিনি নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার ডা. দ্বৈপায়ন বিশ্বাস। যিনি কিনা আবার ভারতীয় সেনাবাহিনী (Indian Army) -এর প্রাক্তন মেজরও।

সম্প্রতি তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন রামপুরহাট মেডিক্যাল কলেজের ডা. শর্মিলা মৌলিক। তা নিয়ে বিতর্ক চলছিলই। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই বদলির পরেই “পিছন থেকে ছুরি মারার অভিযোগ” করেছিলেন দ্বৈপায়নবাবু। সেই অভিযোগই অন্য মাত্রা পেল বুধবার। কে বা কারা তাঁর গাড়ির নেমপ্লেট থেকে মেজর লেখা ফলকটি ছিঁড়ে ফেলায়। প্রশ্ন উঠছে, কার এত সাহস হল যে সরকারি হাসপাতালের আধিকারিকের গাড়িতে হাত লাগায়। তবে কি এর পিছনে বিশেষ কোনও এক গোষ্ঠীর মদত রয়েছে? কারা এই কাজ করেছে তা বুঝতে পারছেন না মেজর দ্বৈপায়ন বিশ্বাসও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ক্ষমতার হস্তান্তর, নিজের চেয়ার সঙ্গে নিয়েই অফিস বদলালেন রাজীব সিনহা ]

এদিকে এই ঘটনাটির খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই শোরগোল তৈরি হয়েছে। কলকাতার প্রাক্তন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রদীপ চট্টোপাধ্যায় লিখেছেন, সেনাবাহিনীতে কর্মরত কোনও জওয়ানের সম্মানে আঘাত করা মানে ভারত সরকারকেই ছোট করা। নেটিজেনরা সকলেই এবিষয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর দ্বৈপায়ন বিশ্বাসকে।

ভারতের আইন অনুযায়ী, সেনাবাহিনী থেকে অবসর নিলেও তাঁর র‍্যাঙ্ক (Rank) থেকে যায়। এমনকী মৃত্যুর পরেও তাতে বদল হয় না। সাধারণত অবসরপ্রাপ্ত দেশনায়কদের নেমপ্লেটে তাই দেখা যায় রিটায়ার্ড মেজর অথবা রিটায়ার্ড কর্নেল। আর্মি জেনারেল সার্ভিসের ডিরেক্টরেট জেনারেল অফ স্টাফ ডিউটিতে এই নিয়ে একটি লিখিত নির্দেশিকাও রয়েছে। যেখানে স্পষ্টতই বলা হয়েছে , অবসর নিলে এমনকী মারা গেলেও তাঁর নামের পাশে চিরদিন থেকে যাবে ওই র‍্যাঙ্ক।

সম্প্রতি দ্বৈপায়নবাবুর স্ত্রীর কিডনি প্রতিস্থাপন হয়েছে। এমতাবস্থায় রামপুরহাটে বদলির চিঠি ধরানোয় ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে এও জানিয়েছেন, পৃথিবীর যে কোন প্রান্তে কাজ করার মানসিকতা তৈরি করে দেওয়া হয় সেনাবাহিনীতে। তবে আপাতত বদলি স্থগিত রাখার জন্য তিনি স্বাস্থ্য ভবনে আবেদন করেছেন।

[আরও পড়ুন: চার হাসপাতাল ঘুরে চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু, স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ বাবা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.